Tuesday, June 23, 2026

দুর্ঘটনার কবলে অর্জুন সিংয়ের কনভয়, খবর পেয়ে ছুটে গেলেন অন্য দুই সাংসদ

Date:

Share post:

উত্তর ২৪ পরগনায় দুর্ঘটনার কবলে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কনভয়। দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে হিঙ্গলগঞ্জ যাওয়ার পথে মিনাখাঁয় বাসন্তী হাইওয়ের উপর দুর্ঘটনার কবলে পড়ল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কনভয়ের একটি গাড়ি। এই ঘটনায় বিজেপি সাংসদের তিন নিরাপত্তারক্ষী গুরুতর জখম হয়েছেন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনভয়ের পেছনের একটি চাকা হঠাৎ ফেটে যায়। মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে যায় গাড়িটি। আহতদের উদ্ধার করে ভোজেরহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজেপির অন্য দুই সাংসদ সৌমিত্র খাঁ ও সুভাষ সরকার। যদিও এই ঘটনায় সাংসদ অর্জুন সিংয়ের কোনও আহত হওয়ার খবর মেলেনি।

আরও পড়ুন-উৎসবের আমেজে জল ঢালতে তৈরি নিম্নচাপ, অকাল বর্ষণে ভাসবে গোটা পুজো

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...