Thursday, June 4, 2026

উৎসবের আমেজে জল ঢালতে তৈরি নিম্নচাপ, অকাল বর্ষণে ভাসবে গোটা পুজো

Date:

Share post:

করোনা মহামারি আবহের মধ্যে এবার দুর্গাপুজোর জৌলুস অনেকটাই কমে গিয়েছে। হাইকোর্টের রায়ের পর মনে করা হচ্ছে মণ্ডপে মণ্ডপে গিয়ে প্রতিমা দেখার ভিড় কার্যত থাকবে না। তারই মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আমেজে আরও জল ঢালতে প্রস্তুত হচ্ছে বরুণদেব। আলিপুর আবহাওয়া দফতরের খবর, অকাল বর্ষণে ভাসতে চলেছে গোটা পুজো।

হওয়া অফিস সূত্রে খবর, মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যার সরাসরি প্রভাব পড়বে অন্ধ্র ও ওড়িশা উপকূলে। সেই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। তাই বৃহস্পতিবার, ষষ্ঠী থেকেই রাজ্যে বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ থেকে ২৪ অক্টোবর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সর্তকতা জারি হয়েছে।২২ থেকে ২৪ অক্টোবর ওড়িশা, বাংলা ও বাংলাদেশ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।

আরও পড়ুন-মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনির ফল প্রকাশ, মেধাতালিকায় রদবদল

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...