Monday, April 13, 2026

মার্কিন মুলুকে নির্বাচনী উত্তাপ, বেলমোন্ট বিশ্ববিদ্যালয়ে ‘সম্মুখ সমরে’ ট্রাম্প-বিডেন

Date:

Share post:

গণতন্ত্রের রীতি মেনে বিরোধী ও শাসকের মুখোমুখি রাজনৈতিক বিতর্কের রীতি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর সেই রীতি মেনেই তৃতীয় তথা শেষ বারের জন্য সেই রাজনৈতিক বিতর্কে অংশগ্রহণ করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিরোধী নেতা জো বিডেন। আগামী ২২ অক্টোবর এই বিতর্ক সভা আয়োজিত হতে চলেছে আমেরিকার বেলমোন্ট বিশ্ববিদ্যালয়ে। গোটা বিষয়টি পরিচালনার দায়িত্বে রয়েছেন আমেরিকার ‘এনবিসি নিউজ’-এর সাংবাদিক ক্রিষ্টেন ওয়েলকার। আপাতত নির্বাচন পূর্বে এই রাজনৈতিক বিতর্কের দিকেই নজর রয়েছে গোটা আমেরিকা তথা বিশ্বের।

আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর ২৯ সেপ্টেম্বর প্রথমবার প্রতিদ্বন্দী জো বিডেনের সঙ্গে রাজনৈতিক বিতর্কে মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। আর সেই বিতর্কে বিডেনের বক্তব্যের সময় বারবার তাঁকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। দ্বিতীয় দফায় রাজনৈতিক বিতর্কের আয়োজন করা হয় ১৫ অক্টোবর। যদিও করোনা পরিস্থিতির কারণে এই বিতর্কে অংশ নেননি ট্রাম্প। মাঝে আবার করোনা আক্রান্ত হন মার্কিন প্রেসিডেন্ট। তারপরও চেষ্টা চলেছিল ভার্চুয়াল পদ্ধতিতে এই বিতর্ক সভা আয়োজনের। তবে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ‘ভার্চুয়াল সভা সময় নষ্ট ছাড়া কিছুই নয়’। শেষ পর্যন্ত আর সফল হয়নি সেই বিতর্ক সভা। তবে এবার নয়া নিয়ম-কানুনকে সঙ্গী করে তৃতীয় তথা শেষ বারের জন্য ট্রাম্প-বিডেনের বিতর্ক সভা আয়োজিত হতে চলেছে বেলমোন্ট বিশ্ববিদ্যালয়ে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই বিতর্ক সভার দিকেই নজর রয়েছে আমেরিকা তথা গোটা বিশ্বের।

আরও পড়ুন: নারী শক্তির প্রতীক দুর্গার বোধনের প্রাক্কালেই রাস্তায় সদ্যোজাত শিশুকন্যা, আগলে রাখলো কুকুরের দল

জানা গিয়েছে, ৯০ মিনিটের এই বিতর্ক সভা ভাগ করা হয়েছে ১৫ মিনিটের সিডিউলে। প্রতিটি নতুন বিষয় শুরু হওয়ার আগে প্রত্যেক প্রার্থীকে দু মিনিট করে সময় দেওয়া হবে কথা বলার জন্য। ঠিক সেই সময় প্রতিপক্ষের মাইক্রোফোন বন্ধ রাখা হবে। বাকি সময় একে অপরের বক্তব্যে মন্তব্য করার জন্য উভয় পক্ষেরই মাইক্রোফোন চালু থাকবে। তবে এই বিতর্ক সভায় ট্রাম্পের দিকে যে প্রচুর প্রশ্ন ধরে আসবে তা বলার অপেক্ষা রাখে না। দেশের অর্থনীতির পাশাপাশি, করোনা পরিস্থিতি সামাল দিতে আমেরিকার ব্যর্থতা। সমস্ত কিছু নিয়েই এই রাজনৈতিক বিতর্ক সভায় নজর রয়েছে গোটা বিশ্বের।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...