Tuesday, June 23, 2026

নারী শক্তির প্রতীক দুর্গার বোধনের প্রাক্কালেই রাস্তায় সদ্যোজাত শিশুকন্যা, আগলে রাখলো কুকুরের দল

Date:

Share post:

রাত পোহালেই নারী শক্তির প্রতীক দেবী দুর্গার বোধন। আর তার আগেই কন্যা সন্তানের প্রতি অবহেলা ও অমানবিকতার এক ছবি ফুটে উঠল কলকাতা শহরের উপকণ্ঠে। যখন করোনা আবহের মধ্যেও বাঙালি মেতে উঠেছে শারদ উৎসবের আনন্দে, দুর্গাপুজোর প্রস্তুতি যখন শেষ মুহূর্তে, ঠিক তখনই আগামীর দুর্গা রাস্তায় পড়ে কাঁদছে। আর সদ্যোজাত শিশুকন্যাকে আগলে আছে পথের কিছু সারমেয়।

হ্যাঁ, এমনই এক করুণ ঘটনার সাক্ষী রইল এ রাজ্য। এক নেটিজেন দুধের শিশুটির ছবি-সহ গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি লিখছেন, “সন্ধে ৭:৩০ নাগাদ মাসির ফোন আসে, একটা রত্ন পেয়েছি, পরে তোকে সব জানাচ্ছি, এখন ব্যবস্থা করি।”

এরপর তিনি লিখছেন “রাত সাড়ে ১০টা নাগাদ মাসিকে ফোন করি, ঘটনা জানতে। মাসি এবং দিদির এক বান্ধবী বাজারে যাচ্ছিলেন, হঠাৎ গলির মোড়ে একটা কান্নার আওয়াজ পান। এগিয়ে যেতেই চোখে পরে এই ফুলের মত বাচ্চাটিকে। কয়েকটা কুকুর মিলে আগলে রেখেছিল।”

জানা গিয়েছে, শিশুটিকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই চিকিৎসাধীন ওই সদ্যজাত শিশুকন্যা। চিকিৎসকরা তথ্য অনুসারে,মাত্র ১ দিন বয়স ওই শিশুর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তথ্য অনুযায়ী আজ বাচ্চাটিকে বারাসাতের একটি হোমে পাঠানো হবে।

আরও পড়ুন-পুজোর পর সংক্রামিতের সংখ্যা বাড়বে ধরে নিয়েই বেড বাড়ালো রাজ্য

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...