Saturday, June 13, 2026

পুজোর পর সংক্রামিতের সংখ্যা বাড়বে ধরে নিয়েই বেড বাড়ালো রাজ্য

Date:

Share post:

পুজোর ভিড়ে করোনা সংক্রমণের সম্ভাবনা থাকছে। আর সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই রাজ্যে আরও ২০০০ কোভিড বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সরকারি হাসপাতালে ১৬৩৯টি কোভিড বেড বাড়ানো হচ্ছে। পাশাপাশি ৫৩৫টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে কোভিড আক্রান্তদের জন্য ২১৭৪টি বেড থাকবে, যেখানে নিখরচায় ঘরের চিকিৎসা সম্ভব হবে।

ইতিমধ্যেই ১০০টি বেড কলকাতা মেডিক্যাল কলেজে বাড়ানো হয়েছে। এখন মেডিক্যালে কোভিড বেডের সংখ্যা ৭০০। পুজোর পর এখানে আরও ৩০০টি বেড বাড়ানো হবে। তারমধ্যে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ও রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজিতে ১০০টি করে বেড বাড়ানো হবে। এছাড়া ইডেন বিল্ডিংয়ে ৬০টি এবং ক্যাজুয়ালিটি ব্লকে ৪০টি বেড বাড়ছে।

লক্ষ্যণীয় বিষয় হল, বিগত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে সংক্রমণ ৪০০০ পেরিয়েছে। প্রত্যেকদিন মৃতের সংখ্যা ৬০-এর বেশি থাকছে। এর মাঝে বাঙলায় দূর্গোৎসব নিয়ে কোর্টে মামলা হচ্ছে। তা সত্ত্বেও প্যান্ডেলে ভিড়ের কথা ভেবে রাতের ঘুম ছুটেছে প্রশাসনের। কীভাবে সেই ভিড় নিয়ন্ত্রণ করা যায় সেটাই আপাতত খতিয়ে দেখছে প্রশাসন। নইলে পুজোর পর সমস্যা বাড়তে বাধ্য।

আরও পড়ুন-কোভিড রিপোর্ট নেগেটিভ এলেই শহরে প্রবেশের অনুমতি বিমানযাত্রীদের, পজিটিভে যেতে হবে হাসপাতালে

 

Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...