Saturday, June 13, 2026

কোভিড রিপোর্ট নেগেটিভ এলেই শহরে প্রবেশের অনুমতি বিমানযাত্রীদের, পজিটিভে যেতে হবে হাসপাতালে

Date:

Share post:

উৎসবের মরশুমেই রাজ্য তথা শহরজুড়ে করোনার বাড়বাড়ন্ত। ফের নতুন করে তৈরি হচ্ছে আশঙ্কা। তাই আগের বিধিনিষেধে ফিরছে শহর কলকাতা। এবার বিদেশ থেকে কলকাতায় আসা যাত্রীদের ক্ষেত্রে ফের নতুন নির্দেশিকা জারি হল। সেখানে বলা হয়েছে, কোভিড রিপোর্ট নেগেটিভ এলেই শহরে ঢোকার ছাড়পত্র মিলবে বিমানে আসা যাত্রীদের ক্ষেত্রে। আর রিপোর্ট পজিটিভ এলে যাত্রীদের যেতে হবে হাসপাতাল কিংবা কোয়ারেন্টাইনে। বিমানবন্দর সূত্রে খবর, মূলত লন্ডন থেকে কলকাতায় আসা যাত্রীদের ক্ষেত্রেই এই নির্দেশিকা।

প্রসঙ্গত, পুজোর মুখে কলকাতা-লন্ডন উড়ান পরিষেবা চালু হয়েছে। আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট নিয়ে লন্ডন থেকে কলকাতায় আসতে পারছেন যাত্রীরা। তবে যাঁরা টেস্ট করাতে পারছেন না, তাঁদের জন্য কলকাতা বিমানবন্দরে লালারসের নমুনা সংগ্রহ করা হবে। এজন্য বিমানবন্দরে একটি বিশেষ ওয়েটিং রুম তৈরি করা হচ্ছে। সেখানে যাত্রীদের অপেক্ষা করতে হবে। লালারস থেকে পাওয়া করোনা রিপোর্ট নেগেটিভ এলে যাত্রীরা নিজেদের গন্তব্যের জন্য রওনা দিতে পারবেন। তবে সেক্ষেত্রেও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, যাঁদের রিপোর্ট পজিটিভ আসবে তাঁদের রাজ্য স্বাস্থ্যবিভাগের নিয়ম অনুযায়ী বিভিন্ন হাসপাতাল বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে।

আরও পড়ুন-‘মধ্যিখানে মধ্যবিত্ত’, করোনা ও পুজোর মাঝে ফের মানুষের দুর্দশার কথা শোনালেন রুদ্র

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...