Monday, June 8, 2026

পাড়ায় পাড়ায়: ঐতিহ্যের বাগবাজার আর চারপাশে

Date:

Share post:

শৈবাল বিশ্বাস : বাগবাজার। দালানে কেউ উঠতে পারবেন না, মাঠ থেকে দেখতে হবে। বন্ধ বীরাষ্টমী,সিঁদুর খেলা। পাড়ার আরেক বিখ্যাত পুজো জগৎ মুখার্জি পার্কে নো এন্ট্রি। এবার শিল্পী অশোক গুপ্তর সম্মানে তাঁর প্রায় পঞ্চাশ বছর আগে করা একটি থিম পুনর্নির্মাণ করা হয়েছিল। সেটা আর কেউই দেখতে পাবেন না। অনেকেই জানেন না, বিখ্যাত চিত্রশিল্পী অশোক গুপ্তই প্রথম প্রতিমার রূপ ভেঙে থিমের পুজো শুরু করেন। তখন বলা হত ‘ আর্টের ঠাকুর’। দুর্গা প্রতিমাকে আটপৌরে নারী সাজানো, পুরাণের গল্পকে পুনর্গঠন করে সমকালীন রূপ দেওয়া এসবই অশোক গুপ্তর হাত দিয়ে শুরু। বহু বিখ্যাত শিল্পী বাগবাজারে থাকতেন বা থাকেন– যামিনী রায়,গোপাল ঘোষ, হারান ঘোষ, মাধব ভট্টাচার্য, সুব্রত গঙ্গোপাধ্যায়, অশোক গুপ্ত, অশোক গঙ্গোপাধ্যায় ইত্যাদি। কাছেই শ্যামপুকুরে বিকাশ ভট্টাচার্য, বিমল কুন্ডু… । তালিকা বাড়ালাম না। মোট কথা, শিল্পের ধ্রুপদী ও আধুনিক নির্মাণ কোনও দিক দিয়েই বাগবাজারের জনজীবন চর্যা বঞ্চিত হয়নি। আজ এ কথা মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্য, বিকাশ ভট্টাচার্যের একটি ছবির অনুকরণে হত দরিদ্র মায়ের প্রতিমা এবার খুবই জনপ্রিয় হয়েছে। একদিকে অতিমারী জনিত বিষন্নতা, অন্যদিকে শ্রমিক পরিবারগুলির কাজ হারিয়ে খোলা আকাশের নিচে নেমে আসা। সব মিলিয়ে বিকাশ ভট্টাচার্যের সেই মা যেন এবার বড্ড বেশি জ্যান্ত। বিকাশ এমন দুর্গা অনেক এঁকেছিলেন। দুর্গাপুজোর শিল্প আবহ নিয়ে বইও লিখেছিলেন ( সূত্রধর প্রকাশনী প্রকাশিত) । অশোক গুপ্তর হাত ধরে তিনটি পুজো আর্টের ঠাকুর করা শুরু করে– বাগবাজার পল্লীপুজো ( গৌরীমাতা উদ্যান), একের পল্লী ( জগৎ মুখার্জি পার্ক) এবং ষড়ঙ্গ। অশোকও প্রতিমায় আটপৌরে মায়ের রূপ ফুটিয়ে তুলতেন। দুর্গা প্রতিমার রূপান্তর দেখে শিল্পভাবনার সূত্রপাত হয়েছে এমন ছেলেমেয়ে এলাকায় খুঁজে পাওয়া দুষ্কর নয়।

আরও পড়ুন-পাড়ায় পাড়ায়: রামমোহন সম্মিলনীতে এবার সাবেক বাংলা

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...