Friday, April 3, 2026

কীভাবে দেওয়া হবে ভ্যাকসিন? পরিকল্পনা শুরু কেন্দ্রের

Date:

Share post:

কবে ভারতে ভ্যাকসিন তা এখনও অজানা। কিন্তু ভ্যাকসিন বন্টন নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, প্রাথমিক পর্বে করোনা যোদ্ধাদের প্রতিষেধক দেওয়া হবে বলে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্র। তথ্যপঞ্জি তৈরি করতে জেলা এবং রাজ্য স্তরের নোডাল অফিসারদের নির্দেশিকাও পাঠাতে শুরু করেছে স্বাস্থ্যমন্ত্রক৷

প্রতিটি রাজ্যে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদের তথ্য সংগ্রহ করতে হবে। এরপর ইলেক্ট্রনকি ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্কের অধীনে কোভিড ভ্যাকসিন বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেমে আপলোড করতে হবে। জেলা এবং রাজ্য স্তরের নোডাল অফিসারদের এই তালিকা তৈরির নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক৷

বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত এমন ১০ লক্ষ এএনএম এবং ৭ লক্ষ আশা কর্মীদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ভ্যাকসিন এলে তা দেওয়া হবে ১৫ লক্ষ নার্সকে। ভ্যাকসিন নেওয়ার এই তালিকায় আছেন প্রায় ২০ লক্ষ মেডিক্যাল অফিসার, অ্যালোপেথি চিকিৎসক, শিক্ষকতার সঙ্গে যুক্ত চিকিৎসক, আয়ুষ চিকিৎসকরা।

আরও পড়ুন:অ্যান্টিবডি ৫ মাসে কমে গেলে ফের সংক্রমণের আশঙ্কা, সতর্কতা ICMR-এর

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...