Wednesday, June 24, 2026

ভারত-ইংল্যান্ড গোলাপি টেস্ট হবে মোতেরায়, জানালেন সৌরভ

Date:

Share post:

আগামী বছরে ভারত ইংল্যান্ড গোলাপি টেস্ট হবে আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে। ২০২১-এর জানুয়ারিতে ভারত সফরে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। পাঁচটি টেস্ট খেলবেন বেন স্টোকসরা। তাছাড়াও সীমিত ওভারের সিরিজও খেলবেন তাঁরা। এমনটাই জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধ গত বছর নভেম্বরে ভারতের মাটিতে প্রথম গোলাপি টেস্ট খেলেছিল ভারতীয় ক্রিকেট দল।

মঙ্গলবার প্রেসক্লাবে এক বই প্রকাশের অনুষ্ঠানে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমেদাবাদে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলবে কোহলিরা।’

তবে দেশে এমন করোনা পরিস্থিতির জেরে এই সিরিজ ঘিরে অনিশ্চয়তা দেখা গিয়েছে। বিকল্প হিসেবে উঠে আসছে আরব আমিরশাহির নাম। তবে এখনো এই নিয়ে মুখ খুলতে নারাজ বিসিসিআই প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু হতে এখনও অনেক সময় বাকি। আমাদের নির্দিষ্ট কিছু প্ল্যান রয়েছে। সেই অনুযায়ী আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে অস্ট্রেলিয়া সফর রয়েছে। আপাতত বোর্ড এই সিরিজ নিয়েই চিন্তাভাবনা করছে।’

আইপিএল শেষ হলেই দুবাই থেকে অস্ট্রেলিয়া যাবে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট ম্যাচ খেলবেন কোহলিরা।

আরও পড়ুন-স্টোকসের সঙ্গে চুক্তি বাতিল, ইস্টবেঙ্গলের নজরে এখন মানজি

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...