Saturday, April 4, 2026

ধওয়ানের ইতিহাস গড়ার দিনে থেমে গেল দিল্লির বিজয়রথ!

Date:

Share post:

দিল্লি ক্যাপিটালস – ১৬৪/৫

কিংস ইলেভেন পঞ্জাব – ১৬৭/৫

৫ উইকেটে জয়ী কিংস ইলেভেন পঞ্জাব

আইপিএলের ইতিহাসে নজির গড়লেন শিখর ধওয়ান। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের বাঁ-হাতি ওপেনার৷ আর মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ‘গব্বর’ ধওয়ান। কিন্তু তাঁর এই কীর্তির দিনে দল পঞ্জাবের কাছে হারল ৫ উইকেটে।

১৬৫ তাড়া করতে নেমে পঞ্জাবকে প্রথম থেকেই বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। দিল্লি অধিনায়ক কেএল রাহুলের(১৫) ব্যর্থতা ঢেকে দিয়ে নিকোলাস পুরানের ২৮ বলে ৫৩ এবং গেইলের ১৩ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস দলকে মজবুত জায়গায় নিয়ে যায়। অন্যদিকে মিডিল অর্ডারে ম্যাক্সওয়েলের ২৪ বলে ৩২ রানের ইনিংস পঞ্জাবের জয়ের রাস্তা আরো মসৃণ করে দেয়। যদিও দিল্লির এই হার তাদের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে টলাতে পারেনি। ১০ ম্যাচের ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে এখনো লীগ তালিকায় একেবারে ওপরেই রয়েছে তারা।

আরও পড়ুন- পুজো আসবে পুজো যাবে, সকলকে সুরক্ষা মেনে চলতে হবে: সৌরভ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...