Tuesday, June 23, 2026

পুজো আসবে পুজো যাবে, সকলকে সুরক্ষা মেনে চলতে হবে: সৌরভ

Date:

Share post:

করোনা আবহের মধ্যেই এবার চলে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই উপলক্ষে আজ, চতুর্থীতে নিজের পাড়া বেহালা বড়িশা প্লেয়ারস কর্নারে প্রদীপ জ্বালিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

এবার বড়িশা প্লেয়ারস কর্নারের ৪৮তম বর্ষের শারদ উৎসবের শুভ সূচনা করলেন সৌরভের কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ই।

সমস্ত রকম সরকারি নির্দেশিকা ও হাইকোর্টের নির্দেশ মেনে দূরত্ব বজায় রেখে দর্শকদের প্রতিমা দর্শন করতে দেওয়া হবে এখানে। দর্শক সাধারণের জন্য মণ্ডপে নো-এন্ট্রি বোর্ড এবং ডু নট ক্রস লাইন করে দেওয়া হয়েছে বড়িশা প্লেয়ারস কর্নারে।

এদিন সৌরভ বললেন, এবারে যেন পুজো সবাই বাড়িতে বসেই উপভোগ করে, সামান্য অসাবধানতায় কোনও বিপদ ঘটলে আর কিছুই করার থাকবে না। এর পাশাপাশি তিনি জানান, সবাই যেন খুব সাবধানে থাকে। পুজো আবার আসবে। আর কোভিডও চলে যাবে। ততদিন সকলকে সুরক্ষা মেনে থাকতে হবে।

আরও পড়ুন- যারা কোর্টের রায়ের বিপক্ষে তাঁদের কোভিড হাসপাতালে ডিউটি দেওয়া হোক : লকেট

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...