Friday, April 3, 2026

দেশের ৬ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র

Date:

Share post:

পশ্চিমবঙ্গ সহ দেশের ৬ রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ-এই ছটি রাজ্যে, দেশের মোট অ্যাকটিভ করোনা আক্রান্তের ৬৪ শতাংশ রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে আরও জানা গেছে, ভারতে গত সাতদিনে প্রতি দশলক্ষে ৩১০ টি কেস এসেছে। যা অন্যান্য দেশগুলির চেয়ে কয়েক ধাপ কম। সারা বিশ্বে করোনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা সবচেয়ে বেশি ভারতে।

এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতে কোভিড সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫,৯৭,৭৬৩ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬,৭৯১ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৬৭,৩৩,৩২৯ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ৭,৪৮,৫৩৮ জন। যা গত দিনের চেয়ে ২৩,৫১৭ কম। সক্রিয় কেস ১০.২৩%।

এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। তবে সেখানে সংক্রমণের সংখ্যাটা কমেছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬, ০১, ৩৬৫। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,৭৩, ৭৫৯। মৃত্যু হয়েছে ৪২, ২৪০ জনের। তৃতীয় স্থানে রয়েছে কেরল। আক্রান্তের সংখ্যার নিরিখে ষষ্ঠস্থানে উঠে এসেছে দক্ষিণের বাম শাসিত এই রাজ্য। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯২, ৭৩২। মোট আক্রান্তের সংখ্যা ৩,৪৬, ৮৮২ জন। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ১১৮৩ জনের।

অন্যদিকে সারা দেশে আক্রান্তের নিরিখে অষ্টমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সক্রিয় আক্রান্তের নিরিখে ষষ্ঠস্থানে রয়েছে রাজ্য। পশ্চিমবঙ্গে ‘কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা’,বাংলার ৫ জেলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র।

আরও পড়ুন- অসুস্থ দিলীপকে ফোন মমতার! বিজেপি রাজ্য সভাপতিকে কী বললেন মুখ্যমন্ত্রী?

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...