Friday, April 3, 2026

ভোটের প্রচারেই মধ্যেই লালু-পুত্র তেজস্বীর কোলে এসে পড়ল জুতো! তারপর?

Date:

Share post:

যত দিন এগোচ্ছে বিহার বিধানসভা নির্বাচনের উত্তাপ ততই বাড়ছে। ইতিমধ্যেই রাজ্যের মূল রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়েছে লড়াইয়ের ময়দানে। করোনা আবহের মধ্যেই শুরু হয়ে গিয়েছে জনসভা। এবারও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি শীর্ষনেতা লালুপ্রসাদ যাদবকে জেলা থেকেই দেখতে হবে ভোট। তাই বিরোধী শিবির এবার নির্বাচনে লালু-পুত্র তেজস্বী যাদবকে মুখ করেই লড়াইয়ের ময়দানে নেমেছে।

নীতিশ কুমারের জেডিইউ ও বিজেপি জোটের বিরুদ্ধে ইতিমধ্যেই নির্বাচনী প্রচারে ঝড় তুলতে শুরু করেছেন লালু-পুত্র তেজস্বী। তবে এবার এক জনসভায় কিছুটা পড়ে গেলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। ভরা জনসভায় তাঁকে লক্ষ্য করে মঞ্চের দিকে ছোড়া হল একজোড়া জুতো। একটি জুতো দূরে গিয়ে পড়লেও অন্যটি এসে পড়ে একেবার তেজস্বীর কোলে। ঔরঙ্গাবাদ জেলার কুটুম্বার কংগ্রেস নেতা ও জোটের প্রার্থী রাজেশ রামের হয়ে প্রচারে এসেছিলেন বিহারের মহাজাটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী। তিনি মঞ্চে একটি জুতো ছোড়া হয় তেজস্বীকে লক্ষ্য করে । সেটি নিশানায় না লাগতেই উড়ে আসে অন্য একটি জুতো। সেটি এসে পড়ে একেবারে তেজস্বীর কোলে।

জানা গিয়েছে, মঞ্চের খুব কাছেই হুইল চেয়ারে বসেছিলেন এক প্রতিবন্ধী ব্যক্তি। তিনিই সম্ভবত ওই জুতো ছোড়েন। পুলিশ ওই ব্যক্তিকে ধরে সভার বাইরে নিয়ে যায়। ঠিক কী কারণে লালু-পুত্রকে লক্ষ্য করে জুতো ছুড়লেন ওই ব্যক্তি? পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন-দেশের ৬ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...