Friday, April 3, 2026

বিশেষজ্ঞদের আবেদন, পুজোর পুরোহিত ও সহযোগীদের কোভিড টেস্ট করুন

Date:

Share post:

বোধনে মেতেছে বাংলা। আর মহাষষ্ঠীর শুরুতেই বিশেষজ্ঞ আর চিকিৎসকদের সচেতনতা মূলক আবেদন আপামর পুজো আয়োজকদের কাছে। যা দরকারি এবং প্রয়োজনীয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কী সেই আবেদন? প্রত্যেক পুজোতেই তা সে বাড়ির বা বারোয়ারি পুজো হোক, থাকছেন পুরোহিত সহ জনা পাঁচেকের টিম। এই টিমের প্রত্যেকের কোভিড টেস্ট বাধ্যতামূলক করতে আবেদন করা হয়েছে চিকিৎসক সহ বিশেষজ্ঞরা। তাঁদের যুক্তি, পুরোহিত এবং তাঁদের সহযোগীরা চরণামৃত থেকে শুরু করে ভোগ রান্না করা, ফল কাটা, প্রসাদ, মিষ্টি বিতরণ সবই এঁদের হাত দিয়ে হচ্ছে। ফলে এঁদের মাধ্যমে কোভিড সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই পুজো শুরুর মুখে এই সাবধানতা পুজোর সঙ্গে জড়িয়ে থাকা সকলের জন্যই প্রয়োজন।

বৃহস্পতিবার সকালেই কলকাতার একটি বনেদি বাড়ির পুজোয় যে ঘটনা ঘটেছে তা চিকিৎসক আর বিশেষজ্ঞদের এই অনুমানকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। ওই বনেদি বাড়ির পুজোয় পুরোহিত সহ সাতজন ছিলেন। বাড়ির অন্য সদস্যরা এই টিমের কোভিড টেস্ট নিয়ে উদাসীন হলেও বাড়ির কর্তা ছিলেন নাছোড়বান্দা। শেষে কোভিড টেস্ট হওয়ার পর সেই সাতজনের মধ্যে তিনজনের কোভিড পজিটিভ হয়। ফলে দ্রুত সেই টিমে বদল এবং বিকল্প টিমকে ডাকতে হয়। যার দরুন পুজো শুরু হতেও দেরি হয়। কিন্তু ব্যাপক সংক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছেন ওই বনেদি বাড়ির সকলে।

ঠিক এই জায়গা থেকেই চিকিৎসক ও বিশেষজ্ঞ মহলের আবেদন পুরোহিত এবং তাঁর সঙ্গে আসা সকলের কোভিড টেস্ট করুন। পুজোর ভিড়ে সংক্রমণ রুখতে এটি অন্যতম হাতিয়ার হতে পারে। ভেবে দেখুন উদ্যোক্তারা।

আরও পড়ুন-বাংলায় দুর্গা ঘরের মেয়ে: এটাই দেশের চেতনা, আধ্যাত্মিকতা, দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনে মন্তব্য প্রধানমন্ত্রীর

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...