Thursday, June 25, 2026

বিজেপি জমানায় বেকারত্ব বাড়ল ৫ শতাংশ! প্রকাশ্যে ভাঁওতাবাজি

Date:

Share post:

বিজেপি জমানায় বেকারত্ব কমার লক্ষণ নেই। মোদি সরকারের দেওয়া সমস্ত প্রতিশ্রুতিই যে ভাঁওতা, তা ফের একবার প্রমাণ হল এই সার্বিক বেকারত্বের (unemployment) হার প্রকাশে। এই রিপোর্টে স্পষ্ট যুব সমাজের মধ্যে কর্মহীনতা বৃদ্ধি পেয়েছে প্রবলভাবে।

সম্প্রতি মাসিক বেকারত্বের হার প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেইমতো এপ্রিলের কাজের বাজারের ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ বা পিএলএফএসের রিপোর্ট, সার্বিক বেকারত্বের হার (unemployment rate) হয়েছে ৫.১ শতাংশ। ১৫-২৯ বছর বয়সিদের মধ্যে কর্মহীনতা (unemployment) সবথেকে বেশি ১৩.৮ শতাংশ। আর সবথেকে বেশি উদ্বেগজনক, শহরাঞ্চলে বেকারত্বের হার। শহরাঞ্চলে বেকারত্ব ১৭ শতাংশ পেরিয়েছে। সেখানে গ্রামাঞ্চলে বেকারত্বের হার ১২.৩ শতাংশ।

শ্রম বাজারের এই সমীক্ষাটি প্রকাশ করে কেন্দ্র দাবি করেছে, কত জন নিয়োগের যোগ্য হয়েও বেকার, তাতে নজরদারি ও পদক্ষেপ করার জন্যই এই চেষ্টা। কিন্তু তারপরও তোপের মুখে কেন্দ্র। কারণ কেন্দ্র কর্মসংস্থানের একাধিক প্রতিশ্রুতি দিলেও একটিও বাস্তাবায়িত করেনি। তার ফলেই বেকারত্ব বেড়েছে। শহরে সুযোগ-সুবিধা বেশি থাকা সত্ত্বেও একাংশ রোজগার (earning) করতে চেয়েও পারছেন না। এর আগে ২০১৬-১৭ সালে ফাঁস হয়ে যাওয়া পরিসংখ্যান দেখিয়েছিল দেশে বেকারত্বের হার (unemployment rate) ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশি।

গত মাসের হিসাব অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সি মহিলাদের মধ্যে বেকারত্ব ১৪.৪ শতাংশ। তাদের মধ্যে শহরে কাজ না পাওয়ার হার ২৩.৭ শতাংশ, গ্রামে ১০.৭ শতাংশ। আর পুরুষদের ক্ষেত্রে ১৫-২৯ বছরের ক্ষেত্রে কর্মহীন ১৩.৬ শতাংশ। শহরে ১৫ শতাংশ, গ্রামে ১৩ শতাংশ।

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...