Thursday, June 25, 2026

পাড়ায় পাড়ায়: বিধি মেনে এবার অন্যরকম পুজো বয়ারমারি স্টার ইউনিট ক্লাবের

Date:

Share post:

বাড়তে থাকা করোনা পরিস্থিতির জেরে ঘুম ছুটেছে প্রশাসনের। আতঙ্কিত সাধারণ মানুষ। সেই আবহেই চলছে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব। তবে উৎসব ফের আসবে, স্বাস্থ্য সবার আগে। এই দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখেই এবার একটু অন্যরকম দুর্গোত্সবের পরিকল্পনা করল উত্তর ২৪ পরগনা জেলার বয়ারমারী স্টার ইউনিট ক্লাব। খোলামেলা মণ্ডপে সাধারণের জন্য অনেকখানি জায়গা রেখেই পুজোর সিদ্ধান্ত নিয়েছেন পুজো উদ্যোক্তারা। মণ্ডপের সামনে লাগানো রয়েছে ‘নো এন্ট্রি’ বোর্ড। মন্ডপের বিভিন্ন প্রান্তে লাগানো হয়েছে জনসচেতনতামূলক পোস্টার। রয়েছে করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার বার্তা। আগত দর্শনার্থীদের জন্য মণ্ডপের সামনে রয়েছে স্যানিটাইজারের ব্যবস্থা। বিলি করা হচ্ছে মাস্ক। বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে একেবারে সাদামাটাভাবেই তাঁদের এবছরের ৪১ তম দুর্গোৎসব পালন করছে স্টার ইউনিট ক্লাব কতৃপক্ষ।

আরও পড়ুন: ‘মা’ এলেও মায়ের কাছে যাওয়া হচ্ছে না

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...