Friday, June 26, 2026

‘মা’ এলেও মায়ের কাছে যাওয়া হচ্ছে না

Date:

Share post:

এবছরের পুজো অন্য বছরের থেকে সত্যিই আলাদা। বলা যেতে পারে মন খারাপের পুজো। কারণ, প্রতিবছর মা- বাবা কলকাতায় আসেন। সেটা এবছর হচ্ছে না। হয়ত বাবা-মায়ের সঙ্গে আমিও দেখা করতে যেতে পারব না। তাই ‘মা’ এলেও এবছর মায়ের সঙ্গে দেখা হবে না পুজোয়।

পুজোয বাড়িতে কাটাব বলেই ঠিক করেছি। প্রতিবছর আমার এক দাদার বাড়িতে দুর্গাপুজোয় আনন্দ করি। কিন্তু এ বছর কোভিডের কারণে হয়ত সেটাও হবে না। পুজোয় আনন্দ বলতে, খুব বেশি হলে বাইরে কোথাও খেতে যাব। অথবা হাউজ পার্টিও হতে পারে।

করোনার জন্য শপিং কিন্তু বন্ধ করতে হয়নি। শাড়ি আমার সবসময় পছন্দের। তাই নিজের জন্য দুটো শাড়ি কিনেছি। পুজোয় ঠিক করেছি নবমীতে বন্ধুরা মিলে আড্ডা দেব কারোর বাড়িতে। ওইদিনই সবাই নতুন শাড়ি পরব। এবছর বাবা মায়ের জন্য পুজোর গিফট পাঠিয়েছি কুরিয়ারে। এই প্রথম এমন অভিজ্ঞতা হল। এরমধ্যে ভালোলাগা খারাপলাগা দুটোই মিশে আছে। খারাপ লাগা কারণ নিজে হাতে বাবা মাকে গিফট দিতে পারিনি। আর ভালোলাগা কারণ এই অবস্থাতেও তাঁদের জন্য কিছু পাঠাতে পেরেছি।

আরও পড়ুন:মন খারাপ, তাই পুজোর কোনও প্ল্যান করিনি, জানালেন অরুণিমা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...