Friday, June 26, 2026

মন খারাপ, তাই পুজোর কোনও প্ল্যান করিনি, জানালেন অরুণিমা

Date:

Share post:

আমার বাড়ির নীচেই পুজো হয়। সেখানেই যাব, মায়ের দর্শন করে আসব। তবে অঞ্জলি দেব কীনা, সেটা ঠিক নেই। কারণ আমি কোন রকম ভিড় জায়গায় যাচ্ছিই না। আর তা ছাড়া, আমি বাড়ি থেকে এমনিতেও বেরোই না। আর এইবছর তো আরোই বেরোবো না। তাই, কোনও প্ল্যান বানাইনি। আর বাড়িতেও, সেরকম গেট টুগেদার হবে না।

এটা ঠিক যে পুজোটা বছরে একবারই আসে। এই কয়েকদিনের জন্য আমরা সব ভুলে আনন্দ করার সুযোগ পাই। কিন্তু এটাও মাথায় রাখা দরকার, যে পুজো পরবর্তী সময়ে এই পরিস্থিতি যেন বাড়াবাড়ি রকমের না হয়ে যায়। প্রায়ই খবরে দেখি, বাড়াবাড়ি রকমের সংক্রমণ শুরু হয়েছে। বর্তমানে এটাকে নিয়ন্ত্রণে আনা খুবই জরুরি। মানুষের প্রাণ বাঁচলে, তবেই তো পুজোর মজা হুল্লোড় সব হবে, তাইনা।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়ি পড়েই অঞ্জলি দেবেন ঐন্দ্রিলা

একটাই তো মাত্র বছর। এই বছরটা একটু সংযত থাকলে পরের বছর আবারও ভালো করে পুজো হবে। হই, হুল্লোড়, মজা, আনন্দ সব হবে। সত্যিই, এবছর মনটা খুব খারাপ। সব কিছুই কন যেন খাপছাড়া। এই তো দেখো না, অন্যান্য বার, এই পুজোর সময় প্রচুর চাপ থাকে কাজের। সেখানে এই বছর আমি মাত্র তিনটে ছোট ছোট ইভেন্ট করেছি। বেশিরভাগ কাজ ফিরিয়ে দিয়েছি। কারণ, আমার সত্যিই কোথাও যেতে কেমন একটা ভয় লাগছে। ভিড় দেখলেই ভয় লাগছে।

এবছর পুজোয় বেরোবো না বলে কিছু কিনিওনি। কেনাকাটি করার ইচ্ছাটাও যেন এবার আর নেই। তবে তবে আশা করছি, পরের বছর সব স্বাভাবিক হয়ে যাবে। আবার ভালো করে পুজো হবে। আবার সবাই মজা করে ঠাকুর দেখব। তাই, সবাইকে বলছি, সাবধানে থাকবেন পুজোর এই কয়েকটা দিন। বেশি ভিড় জায়গায় যাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।

আরও পড়ুন : করোনা আবহে পুজো নিয়ে কী কথা লিখলেন শ্রীজাত?

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...