Friday, April 3, 2026

একবার টেট উত্তীর্ণ হলে আর দিতে হবে না পরীক্ষা, নয়া পরিকল্পনা কেন্দ্রের

Date:

Share post:

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার। একবার টেট উত্তীর্ণ আর টেট দিতে হবে। এই পরিকল্পনা নিয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। একবার টেট উত্তীর্ণ হলে সাত বছর ছিল সেই টেট উত্তীর্ণ সার্টিফিকেটের মেয়াদ। অর্থাৎ ৭ বছরের মধ্যে সেই প্রার্থীরা চাকরি না পেলে তাহলে আবারও টেট দিতে হতো। নয়া পরিকল্পনা অনুযায়ী একবার টেট উত্তীর্ণ হলে সেই সার্টিফিকেটের মেয়াদ থাকবে আজীবন।

বছর কয়েক কেন্দ্র সিদ্ধান্ত নেয়, শিক্ষক হতে গেলে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের। তবেই শিক্ষক হওয়ার ছাড়পত্র পাবেন পরীক্ষার্থীরা। এই নিয়ম কার্যকরা হয় রাজ্যগুলিতেও। জানানো হয়, সার্টিফিকেটের মেয়াদ হবে ৭ বছর। সেই নিয়মেই এবার পরিবর্তন আনছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। সূত্রের খবর, এরাজ্যে সহ অন্যান্য রাজ্যেও বদল হতে চলেছে নিয়ম। যদিও এই বিষয়ে রাজ্যের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

স্পষ্টতই, এই নিয়মের ফলে হাসি ফুটেছে চাকরিপ্রার্থীদের মুখে। শিক্ষামহলের মতে, টেট উত্তীর্ণদের সার্টিফিকেটের মেয়াদ সাত বছরের বদলে সারা জীবন বৈধ হলে চাকরির সুযোগ বাড়বে। যদিও এ রাজ্যে পর্যন্ত উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি। উচ্চ প্রাথমিকে প্রভিশনাল মেধাতালিকা প্রকাশ হওয়ার পর অস্বচ্ছতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় একাংশ। সেই মেধাতালিকার উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। যেসব চাকরিপ্রার্থীরা ইতিমধ্যেই টেট উত্তীর্ণ হয়েছেন তাঁদের অনেকটাই স্বস্তি দিল এই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নিয়ম।

আরও পড়ুন:পর্যটন ছাড়া অন্য কাজে আসতে পারেন প্রবাসী ও বিদেশিরা, অনুমতি কেন্দ্রের

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...