Tuesday, June 2, 2026

পর্যটন ছাড়া অন্য কাজে আসতে পারেন প্রবাসী ও বিদেশিরা, অনুমতি কেন্দ্রের

Date:

Share post:

করোনা মহামারীর কারণে কয়েকমাস ধরে ভারতে আসা ও বিদেশে যাওয়া বন্ধ ছিল। এখন নিউ নর্মালে ধীরে ধীরে চালুর পথে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার, এক বিজ্ঞপ্তিতে কেন্দ্র জানাল, পর্যটন ছাড়া অন্য কাজের জন্য ভারতে আসতে চাওয়া বিদেশিদের ভিসা দেওয়া হবে। প্রবাসী ভারতীয় ও বিভিন্ন কাজের জন্য এদেশে আসতে চাওয়া বিদেশি নাগরিকরা এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসী, ভারতীয় বংশোদ্ভূত-সহ সব বিদেশি নাগরিকদের আকাশ ও জলপথে ভারতে আসার অনুমতি দেওয়া হচ্ছে। পর্যটক ছাড়া অন্যদের এদেশে আসা ও যাওয়ার উপর ছাড় দেওয়া হবে। পর্যটন ছাড়া যে কোনও দরকারে ভারতে আসতে পারেন তাঁরা। অনুমোদিত বিমানবন্দর ও সমুদ্র বন্দরের মাধ্যমে এই সুবিধা পাবেন।

আরও পড়ুন : বিনামূল্যে করোনা ভ্যাকসিন, বিহারের নির্বাচনী ইস্তেহারে চমক বিজেপির

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কোনও বিদেশি নাগরিক যদি চিকিৎসা সংক্রান্ত বিষয়ের জন্য ভারতে আসতে চান, তবে তাঁকে মেডিক্যাল অ্যাটেনডেন্ট-সহ ভিসার জন্য আবেদন করতে হবে।

অতিমারি পরিস্থিতিতে বিদেশে যাতায়াত বন্ধ করে কেন্দ্রীয় সরকার। যদিও এনিয়ে বাংলার মুখ্যমন্ত্রী সঙ্গে কেন্দ্রে সংঘাত বাধে। কারণ, করোনা রুখতে অনেক আগেই বিদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু সেই না মেনে মোদি সরকার সিদ্ধান্ত নিয়ে অনেক দেরি করে বলে অভিযোগ। তবে, দীর্ঘদিন বিদেশের সঙ্গে বিমান চালচল বন্ধ থাকার পরে, বন্দে ভারত মিশনের অধীন বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরার কাজ শুরু করে বিদেশ মন্ত্রক। কিন্তু বিশেষ বিমান ছাড়া বন্ধ ছিল সবই। এবার আনলক পর্বে এসে সেই নিয়মও শিথিল করা হল।

আরও পড়ুন : কেন কেন্দ্রীয় সরকারি চাকরিতে বাঙালিকে বঞ্চনা? বাংলা পক্ষ সময় চাইল রাজ্যপালের

Related articles

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...