Friday, June 26, 2026

কেন কেন্দ্রীয় সরকারি চাকরিতে বাঙালিকে বঞ্চনা? বাংলা পক্ষ সময় চাইল রাজ্যপালের

Date:

Share post:

বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষ বেশ কিছু বছর আন্দোলন করছে কেন্দ্রীয় সরকারি চাকরি পরীক্ষাগুলিতে বাঙালীকে বঞ্চনা এবং হিন্দিভাষীদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার বিরুদ্ধে। উল্লেখ্য, যে প্রায় সব কেন্দ্রীয় সরকারি পরীক্ষা হিন্দিভাষীদের মাতৃভাষা হিন্দিতে হয় কিন্তু বাঙালীর মাতৃভাষা বাংলায় হয় না। একমাত্র ব্যতিক্রম রেলমন্ত্রক। যেখানে বাংলা সহ ভারতের সব ভাষায় পরীক্ষা চালু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন। যেহেতু বাংলার রাজ্যপালের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার দাবিদাওয়া তুলে ধরা, তাই এই বিষয় নিয়ে জগদীপ ধনকরকে অবগত করাতে এবং ব্যবস্থা নিতে রাজ্যপালের সাথে দেখা করার সময় চেয়ে চিঠি দিয়েছে বাংলা পক্ষ।

আরও পড়ুন: বিধি মেনে ভক্তদের জন্য এবার খুলে গেল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ

বাংলা পক্ষর বক্তব্য, ধনকর হিন্দিভাষী রাজ্যের লোক এবং হিন্দি মাধ্যমে পড়াশুনা করা। তাই মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার সুবিধা নিয়ে তিনি নিশ্চয়ই জানেন। যেহেতু এখন তিনি কেন্দ্রীয় সরকার দ্বারা প্রেরিত হয়ে বাংলার রাজ্যপাল, তাই কেন্দ্রীয় সরকারের কাছে বাঙালির দাবি পৌঁছে দেওয়া তাঁর কাজ। বাংলা পক্ষ দাবি করে, ভারতে বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখার দিন শেষ। ভারতে একজন হিন্দিভাষীর যা অধিকার, বাঙালিরও এক অধিকার।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...