Friday, June 26, 2026

বিধি মেনে ভক্তদের জন্য এবার খুলে গেল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ

Date:

Share post:

করোনার জেরে দীর্ঘ লকডাউনের পর ধীরে ধীরে সচল হয়ে উঠেছে দেশ। দেশব্যাপী লকডাউনের সময় থেকেই ভক্তদের জন্য বন্ধ রাখা হয়েছিল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ‌। আনলক পর্বে গত অগাস্ট মাস থেকে মন্দির খোলা থাকলেও সাধারণের অনুমতি ছিল না গর্ভগৃহে প্রবেশের। অতঃপর মহাষষ্ঠীর পুণ্যলগ্নে সেই গর্ভগৃহ এবার জনসাধারণের জন্য খুলে দিল মন্দির কর্তৃপক্ষ। যদিও গর্ভগৃহে প্রবেশের জন্য একাধিক নির্দেশিকা পালন করতে হবে ভক্তদের।

কালীঘাট মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এখন থেকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন সাধারণ ভক্তরা। এক্ষেত্রে অবশ্যই মানতে হবে বেশ কিছু বিধিনিষেধ। জানা গিয়েছে, মন্দিরে প্রবেশের জন্য মুখে মাস্ক থাকাটা ভীষণভাবেই বাধ্যতামূলক। নির্দিষ্ট সময় মেনে কয়েকজন মাত্র প্রবেশ করতে পারবেন মন্দিরের ভিতরে। তারা বেরিয়ে এলে আবার তত জনই প্রবেশের অনুমতি পাবেন। পাশাপাশি ছয় ফুটের দূরত্ব থাকাটা বাধ্যতামূলক। ছাড়াও মন্দিরের অভ্যন্তরে প্রবেশের জন্য ভক্তদের একটি স্যানিটাইজেশন টানেলের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে।

আরও পড়ুন: বিনামূল্যে করোনা ভ্যাকসিন, বিহারের নির্বাচনী ইস্তেহারে চমক বিজেপির

পাশাপাশি কালীঘাট মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে গর্ভ গৃহে ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভক্তদের প্রবেশ করতে দেওয়া হবে। এর পর ফের বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত প্রবেশের অনুমতি থাকবে। মন্দির কর্তৃপক্ষের তরফে আপাতত বিজয়া দশমী পর্যন্ত এই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এরপর ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে কিনা তা পরিস্থিতির ওপর পর্যালোচনা করবে মন্দির কর্তৃপক্ষ। প্রসঙ্গত, দীর্ঘ লকডাউনের পর আনলক পর্বে গত অগাস্ট মাস থেকে মন্দির খুললেও গর্ভ গৃহে প্রবেশের অনুমতি ছিল না সাধারণের জন্য। তখন নাটমন্দির থেকে দেবী দর্শন করতে হতো ভক্তদের। আপাতত কিছুদিনের জন্য হলেও সে বাধা টপকে গর্ভগৃহ পর্যন্ত যাওয়ার অনুমতি পাবেন ভক্তরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...