Friday, June 26, 2026

কোভিডের কোপ মুখোশের গ্রামে, বরাত না পেয়ে মনখারাপ চড়িদার

Date:

Share post:

বরাত নেই। শুধু দেওয়াল জুড়ে আছে ছৌয়ের মুখোশ। করোনার কোপ পড়েছে পুরুলিয়ার চড়িদাতে। যা মুখোশের গ্রাম বলেই পরিচিত। কবে এই মহামারি কাটবে, সেই দিন গুনছে চড়িদা।

বাঘমুণ্ডি থেকে ৩ কিলোমিটারের দূরত্ব। অযোধ্যার কোলে ওই গ্রামে শ’খানেক পরিবারের বাস। বংশ পরম্পরায় মুখোশ বানান চড়িদার শিল্পীরা। মূলত ছৌ-নাচের মুখোশ। জরি-চুমকি দিয়ে মুখোশ বানান তাঁরা। সেই মুখোশেই মুখ ঢাকে ছৌ শিল্পীদের। পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা চড়িদা। চড়িদার তৈরি মুখোশ কিনে অনেকেই ঘর সাজান। কিন্তু শিল্পীদের দু’ চোখে এখন অন্ধকার। করোনা সংক্রমণের জেরে বন্ধ ব্যবসা। লকডাউনের পর থেকেই পর্যটকদের দেখা নেই। ফলে বিক্রিও বন্ধ। প্রতিবছর পুজোর সময় কলকাতার বেশ কিছু পুজো কমিটি বরাত দেয়। মণ্ডপ সজ্জায় ফুটে ওঠে শিল্পীদের কারুকার্য। এবছর তাও হয়নি। এদিকে মাথার উপর ঋণের বোঝা। কীভাবে মহাজনের টাকা মেটাবেন তা ভেবেই কূল করতে পারছেন না শিল্পীরা।

তবে শুধু দুর্গাপুজো নয়, গাজনের সময়ও এই মুখোশের বেশ কদর। জটাজুটো ভোলানাথ, নন্দী-ভৃঙ্গি, সেজে ওঠেন অনেকে। কিন্তু কী আগামী চৈত্রতে? সেই প্রশ্নও বারবার ঘুরেফিরে আসছে। পরিমল দত্ত, রাজু সূত্রধরদের আয় বলতে প্রায় শূন্য। গত কয়েকমাসে কাজ বন্ধ হয়নি। তবে বন্ধ হয়েছে বিক্রি। মা দুর্গার মুখোশ আঁকতে আঁকতে দীর্ঘশ্বাস ফেলছেন শিল্পীরা। তাঁদের কথায়, ‘‘করোনা সংক্রমণের এবং লকডাউনের জন্য আয় কিছুই হয়নি। এদিকে মহাজন অনেক টাকা পান। কীভাবে টাকা মেটাব জানি না।’’

আরও পড়ুন:পাড়ায় পাড়ায়: বিধি মেনে নিয়ম রক্ষার পুজো বিদ্যাসাগর পার্ক মহিলাবৃন্দের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...