Friday, June 26, 2026

দেশের নারী দুর্গা: মোদির মন্তব্যকে কটাক্ষ সুব্রতর

Date:

Share post:

মহাষষ্ঠীর সকালে ভার্চুয়াল দুর্গাপুজোর উদ্বোধনে নারীদের দুর্গার মতো সম্মান করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর সেখানে মহিলাদের সুরক্ষা প্রদানে কেন্দ্র সরকার সজাগ বলে দাবি করেন তিনি। বলেন, নারীদের প্রতি অপরাধের কঠোর শাস্তির বিধান করেছে কেন্দ্র। মোদির এই দাবিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়।

বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, বিজেপি শাসিত রাজ্যে যেমন উত্তরপ্রদেশে প্রতিদিনই প্রায় ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা ঘটছে। “যেখানে যেখানে ওদের সরকার, সেখানে নারীরা প্রতিনিয়ত অসম্মানিত হচ্ছে”। সুব্রত মুখোপাধ্যায়ের কথায়, বিজেপি নেতা হিসেবে মোদির মুখে এই মন্তব্য মানায় না।

আরও পড়ুন : বাংলায় দুর্গা ঘরের মেয়ে: এটাই দেশের চেতনা, আধ্যাত্মিকতা, দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনে মন্তব্য প্রধানমন্ত্রীর

সম্প্রতি হাথরাসে দলিত তরুণীর গণধর্ষণ-খুনের ঘটনা নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। সমালোচিত হয় যোগী আদিত্যনাথের সরকার। কাঠগড়ায় তোলা হয় গেরুয়া শিবিরকে। পাল্টা রাজস্থানে একই ধরনের ঘটনা নিয়ে কংগ্রেসকে কোণঠাসা করতে চায় বিজেপি। এই চাপানউতোরের মধ্যেই দেশে নারীকে দুর্গার স্থান দেওয়ায় নরেন্দ্র মোদিকে কটাক্ষ বিরোধীদের।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...