Friday, June 19, 2026

নজির! ঘনিষ্ঠ কর্মীদের করোনা বীমা করিয়ে দিলেন কুণাল ঘোষ

Date:

Share post:

সুসময় হোক বা কঠিন সময়। তিনি সবসময়ই একঝাঁক সমর্থকের ভালোবাসা পান। এবার পুজোয় তাদের উপহার হিসেবে করোনা বীমা করিয়ে দিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। মহাষষ্ঠীর সন্ধেয় এর নথি তিনি তুলে দেন সংশ্লিষ্টদের হাতে। পরে এক ফেস বুক পোস্টে তিনি লেখেন-

মহাষষ্ঠীতে পুজোর উপহার
স্টার হেলথের “করোনা কবচ” বীমা।

যারা সঙ্গে থাকে, ভালোবাসে, প্রায় রোজের সঙ্গী, তাদের জন্য স্টার হেলথের ‘করোনা কবচ’ বীমা। অনেকেই রাজনৈতিক সহকর্মী, অনেকের সঙ্গে সম্পর্ক তার ঊর্ধ্বে- বন্ধু বা ভ্রাতৃপ্রতিম। এরা দিনরাত সক্রিয়। কখনও দলের কাজে, কখনও তাদের নিজের কাজে। এবার পুজোয় তাদের এবং যারা বিবাহিত, তাদের স্ত্রীদের জন্য বীমা।
প্রথম দফা শুরু করলাম। দ্রুত নথিগত প্রক্রিয়া সারতে সক্রিয় ছিলেন শ্যামল দত্ত।

সব দলের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কাছে অনুরোধ, বৃহত্তর সমাজে কাজের পাশাপাশি নিজেদের সহকর্মীদেরও সুরক্ষিত রাখুন। ঈশ্বর করুন কারুর যেন করোনা না হয়। কিন্তু হলে বীমার সুরক্ষা জরুরি।

সবাই ভালো থাকুক।

আরও পড়ুন- পর্যটন ছাড়া অন্য কাজে আসতে পারেন প্রবাসী ও বিদেশিরা, অনুমতি কেন্দ্রের

 

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...