Friday, June 19, 2026

সন্তানদের জন্মদিনেই সুখবর দিলেন সঞ্জয় দত্ত, জানালেন ক্যানসারকে হারাতে পেরেছেন তিনি

Date:

Share post:

করোনা আবহে একের পর দুঃসংবাদের মাঝেই এল একটা বিরাট সুখবর, যুদ্ধে জয়ী হওয়ার কথা টুইট করে জানালেন সঞ্জয় দত্ত। সন্তানদের জন্মদিনে নিজের ট্যুইটার হ্যান্ডেলে ধন্যবাদ জানিয়ে একটি নোট প্রকাশ করেন। সেখানে জীবনের বেশ কিছুটা কঠিন সময় তিনি কাটিয়ে এসেছেন বলে জানান মুন্নাভাই।  জীবনের এই কঠিন সময়ে তাঁর পাশে যাঁরা ছিলেন, সেই পরিবার, বন্ধু এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন সঞ্জয় দত্ত।

আরও পড়ুন : নতুন লুকে সঞ্জয় দত্ত, কেজিএফ ২-এর জন্য করালেন হেয়ারকাট

গত অগস্ট মাসের মাঝামাঝি সময়ে এসেছিল সঞ্জয় দত্তের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর। করোনা পরীক্ষা করাতে গিয়ে ফুসফুসের ক্যানসার ধরা পড়ে সঞ্জয় দত্তের। জানা গিয়েছিল স্টেজ ফোর ক্যানসারে ভুগছেন বলিউড সুপারস্টার। নিজের চিকিৎসার জন্য কাজ থেকে ছুটি নেন তিনি। দু-দিন আগেই শোনা গিয়েছিল চিকিত্সায় সাড়া দিচ্ছেন সঞ্জয় দত্ত। আর আজ যমজ সন্তান ইকরা ও শাহরানের ১০ বছরের জন্মদিনে টুইট করে সঞ্জয় জানালেন তিনি যুদ্ধে জয়ী হয়েছেন।

সম্প্রতি সঞ্জয় দত্তের ক্যানসার নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। জানা যায়, ‘সঞ্জয়ের হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি রয়েছে’। যে খবর প্রকাশ্যে আসতেই মুখ খোলেন অভিনেতার পরিবারের সদস্যরা। তাঁরা জানান, সঞ্জয় আগের চেয়ে ভালো আছেন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। এমনকী, সঞ্জয় দত্তের স্বাস্থ্য নিয়ে শিগগিরই তাঁরা ভাল খবর অনুরাগীদের জানাতে পারবেন বলেও আশা প্রকাশ করা হয়।

আরও পড়ুন : কঙ্গনা রানাওয়াত এবং তাঁর দিদি রঙ্গোলিকে সমন মুম্বই পুলিশের

জানা যায়, এই মুহূর্তে সঞ্জয় দত্তের হাতে পরপর ছবির কাজ রয়েছে। বাকি পড়ে থাকা কাজগুলি সম্পূর্ণ না করে তিনি কোথাও যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন সঞ্জয় দত্ত।

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...