Thursday, June 4, 2026

কঙ্গনা রানাওয়াত এবং তাঁর দিদি রঙ্গোলিকে সমন মুম্বই পুলিশের

Date:

Share post:

দেশদ্রোহের মামলা এবার অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং তাঁর দিদি রঙ্গোলি চান্দেলকে সমন পাঠাল মুম্বই পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, বলিউডের মানহানি এবং সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন।

সূত্রের খবর, ২৬ অক্টোবর দশমীতে হাজিরা দিতে বলেছে কঙ্গনাকে। তাঁর দিদি রঙ্গোলি চান্দেলকে ২৭ অক্টোবর তথা একাদশীর দিন হাজির হতে বলা হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি দুই বোন।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর থেকেই মুম্বই পুলিশ এবং কঙ্গনার মধ্যে সংঘাত লেগেই আছে। সুশান্তের মৃত্যুর তদন্তে বিলম্ব হওয়া নিয়ে তিনি সব দেখেন মুম্বই পুলিশকে। ধারাবাহিকভাবে টুইটারে ক্ষোভ উগরে দেন এবং মুম্বই পুলিশের বিরুদ্ধে। এমনকী মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীর বলেও মন্তব্য করেছেন কঙ্গনা। তা নিয়ে শিবসেনার সঙ্গেও তাঁর সংঘাত হয়।

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাল্টা জবাব দেয় মুম্বই পুলিশ। মণিকর্ণিকা ফ্রান্সের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ আনে পুলিশ। বৃহন্মুম্বই কর্পোরেশন বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভেঙে দেয়। এই ঘটনায় মুম্বই পুলিশের বিরুদ্ধে মামলাও করেন অভিনেত্রী। প্রাথমিকভাবে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে স্থগিতাদেশ দেয় বোম্বে হাইকোর্ট। এবার নতুন করে কঙ্গনা এবং তাঁর দিদির বিরুদ্ধে সুর চড়ালো মুম্বই পুলিশ।

আরও পড়ুন:করোনা আবহে পুজো নিয়ে কী কথা লিখলেন শ্রীজাত?

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...