Friday, April 24, 2026

নতুন লুকে সঞ্জয় দত্ত, কেজিএফ ২-এর জন্য করালেন হেয়ারকাট

Date:

Share post:

তিনি দৃঢ়প্রতিজ্ঞ, ক্যান্সারকে হারাবেনই। মারণ রোগ ক্যানসারও তাঁর মনোবলকে ভাঙতে পারেনি। ফের নতুনভাবে কাজের জগতে ফিরতে চলেছেন সঞ্জয় দত্ত। নভেম্বরের প্রথম দিকে শুরু হবে তাঁর পরবর্তী ছবি ” কেজিএফ ২ ” এর শ্যুটিং। তার আগে নিজের চিরাচরিত হেয়ারস্টাইল বদলে নতুন হেয়ারকাট করালেন সঞ্জু বাবা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একটি অভিজাত সালোঁতে হেয়ারকাট করাচ্ছেন সঞ্জয়। সালোঁটি তাঁর তাঁর বহুদিনের পুরানো হেয়ার স্টাইলিস্ট বন্ধু আলিম হাকিমের।

আরও পড়ুন : সুশান্ত মামলার তদন্ত এখনও চলবে, সংবাদমাধ্যমের ‘গুজব’ খারিজ সিবিআইয়ের

কপালে তাঁর ক্ষতের চিহ্ন৷ সেই চিহ্ন দেখিয়ে সঞ্জয় বলে উঠলেন, ” এই দাগটা দেখতে পাচ্ছেন? এটা সাম্প্রতিক হময়ের। ক্যানসারকে হারাবোই… আবার ফিরে আসব সুস্থ জীবনে। ” তিনি আরও বলেন, ” বাড়ির বাইরে বেরোতে পেরে ভালো লাগছে। কেজিএফ সিনেমার জন্য এই দাড়ি রাখছি। নভেম্বরেই শ্যুটিং শুরু হবে। সেটে ফিরতে পারলে দারুন ব্যাপার হবে। ”

সঞ্জয় আরও বলেন, আলিম তাঁর দীর্ঘদিনের হেয়ারস্টাইলিস্ট। চুলের রং নিয়ে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা আলিম সবসময় তাঁর উপরেই করেছেন। আলিম একসময় সঞ্জয় দত্ত-র ডেবিউ ফিল্ম ‘রকি’র স্টাইলিস্ট ছিলেন।

আরও পড়ুন : ভালো আছেন সৌমিত্র, ICU থেকে সাধারণ ওয়ার্ডে দেওয়া হল অভিনেতাকে

কয়েকমাস আগেই অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন অভিনেতা। উন্নত চিকিৎসার মাধ্যমে বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, সঞ্জয় দত্তের রুগ্ন ও অসুস্থ চেহারা৷ ক্যানসার একেবারেই যেন শরীরকে দুমড়ে, মুচড়ে ভেঙে দিয়েছে। যা দেখে বলা মুশকিল ছিল যে সেটা সঞ্জয় দত্তের ছবি।

তবে ফের ফর্মে ফিরছেন তিনি। তাঁর এই হেয়ার কাটিংয়ের ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁই বন্ধু, আলিম। ভিডিওয়, অনেক কথা শেয়ার করলেন বাবা। শুধু ভিডিও নয়, নিজের ইনস্টা প্রোফাইলে কয়েকটি ছবিও আপলোড করেছেন তিনি। সঞ্জয়ের এই মানসিক শক্তি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। আপাতত, তাঁর ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। কেজিএফ চ্যাপ্টার ২, সামসেরা, ভুজ- দ্যা প্রাইড অফ ইন্ডিয়া, পৃথ্বীরাজ এবং তোরবাজে দেখা যাবে সঞ্জয় দত্তকে।

আরও পড়ুন : ফের সঙ্গীত জগতে করোনার থাবা, কোভিড পজিটিভ কুমার শানু

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...