Monday, April 6, 2026

মিডিয়া থেকে চিকিৎসকদের প্রচার, প্রশাসনের কড়া পদক্ষেপ, পুজোর লাগামছাড়া ভিড় নিয়ন্ত্রণে

Date:

Share post:

পুজো ঘিরে উন্মাদনা থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু এবার বিশেষ পরিস্থিতির মাঝে যেভাবে পুজো হচ্ছে তাতে উৎসবের আমেজ কিন্তু রাস্তায় নেমে আসেনি। ফলে পুজোর ভিড় নিয়ে যে একটা আতঙ্কের পরিবেশের কথা অনুমান করেছিলেন চিকিৎসক ও বিশেষজ্ঞ মহল, রাজ্য এবং পুলিশের লাগাতর প্রচারে সেই উৎসাহ বাঁধনছাড়া হয়নি। স্পষ্ট নিয়ন্ত্রণ চোখে পড়েছে।

কেউ কেউ কোর্টের রায়কে কৃতিত্ব দিচ্ছেন। বলছেন এভাবে টাইট না দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকত না। কিন্তু একটা কথা পরিষ্কার, কোর্টের রায় অনুঘটকের কাজ করেছে, এটা যেমন সঠিক কথা, তেমনি এবার বড় পুজোর উদ্যোক্তারাও ভিড় টানার প্রতিযোগিতায় নামেননি। পুজোর জেরে কোভিড সংক্রমণ বাড়তে পারে, নিরন্তর প্রচারে মানুষ আর উদ্যোক্তা দুই তরফেই সাবধানতা ছিল।

তবে সবচেয়ে কাজ করেছে চিকিৎসক মহলের প্রচার। তাঁরা বারবার পুজো নিয়ে সাবধান করেছেন মানুষকে। সন্তোষ মিত্র স্ক্যোয়ারের দর্শকবিহীন পুজোকে প্রোমোট করেছেন। ডাঃ কুণাল সরকার সহ বিশিষ্ট চিকিৎসকরা পাশে দাঁড়িয়ে উৎসাহ দিয়েছেন।

আর পুলিশি নিয়ন্ত্রণও চোখে পড়ছে যথেষ্ট। কোনওরকম বাড়াবাড়িকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। গ্রাম বাংলায় রাতে ঘুরে ঘুরে বেআইনি প্যান্ডেল ভাঙা হয়েছে। ফলে উদ্যোক্তাদেরও বেড়ে খেলার প্রবণতা দমে গিয়েছে।

আখেরে লাভ হয়েছে মানুষের। এই বিধি নিষেধের বেড়িতে কোভিড সংক্রমণ যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে আখেরে লাভ তো মানুষেরই।

আরও পড়ুন:সাগর দত্ত ঠাকুর বাড়িতে মা পূজিত হন ‘অভয়ারূপে’

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...