Saturday, April 4, 2026

মোদি আর বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক লেখা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

Date:

Share post:

বিস্ফোরক সৌমিত্র চট্টোপাধ্যায়। নিজের কলমে লিখছেন, ‘ভাবলে অবাক লাগে, যাঁর আমলে ২০০২ সালে গুজরাতে ভয়ঙ্কর দাঙ্গা হলো, সেই তিনিই আজ ভারতবর্ষের মসনদে!
‘ভারতবর্ষের মানুষ এঁদের সহ্য করছেন, তাঁদেরই আবার ভোট দিয়ে জেতাচ্ছেন!’

কোথায় বললেন সৌমিত্র চট্টোপাধ্যায়? সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’র শারদ সংখ্যায় এভাবেই বিজেপিকে দুরমুশ করেছেন বামপন্থী বর্ষীয়ান অভিনেতা। এই মুহূর্তে বেলভিউয়ে চিকিৎসাধীন থাকলেও পুজোর কিছু আগে নিজের হাতে লিখে এই লেখা জমা দিয়েছিলেন। বিজেপির বাড়বাড়ন্তের কারণও এই লেখায় ব্যাখ্যা করেছেন পর্দার ফেলুদা। বলেছেন, ‘কারণ আমাদের মনে হয়, মানুষ শক্তিশালী কোনও বিকল্প পাচ্ছেন না বা বুঝে উঠতেই পারছেন না।’

তাহলে বিকল্প কী? নিজেই উত্তর দিয়েছেন। যদিও তার মধ্যে সংশয়ের সুর। তাঁর মতে, ‘‘দেশের এই অবস্থায় আমার বিশ্বাস বিকল্প কেউ হতে পারলে বামপন্থীরাই হতে পারেন।’’ কিন্তু কোথায় সেই দৃঢ়তা? মানুষের মনে ভরসা তৈরি করতে পারছে কোথায়? এরপর একসঙ্গে কেন্দ্র-রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন, অর্থনীতি থেকে রাজনীতি, সবেতেই চলছে চালাকি। এর মাঝে বামপন্থীরাই একমাত্র বিকল্প হতে পারে।

সৌমিত্রর এই বক্তব্য যে সরকারি রাজনৈতিক দলগুলিকে অসন্তুষ্ট করবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ৮৫ পেরনো অভিনেতার এখনও যে স্পষ্ট কথায় কষ্ট নেই, তা পরিষ্কার হয়ে গিয়েছে।

আরও পড়ুন:যোগীরাজ: বিনা অনুমতিতে দাঁড়ি রাখার ‘অপরাধে’ সাসপেন্ড পুলিশ অফিসার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...