Friday, June 26, 2026

যোগীরাজ: বিনা অনুমতিতে দাঁড়ি রাখার ‘অপরাধে’ সাসপেন্ড পুলিশ অফিসার

Date:

Share post:

‘শিব ঠাকুরের আপন দেশে নিয়ম কানুন সর্বনেশে’। সুকুমার রায়ের এই কবিতা কোথাও গিয়ে যেন অক্ষরে অক্ষরে খেটে যায় যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে। খুন, ধর্ষন ও অপরাধমূলক কর্মকাণ্ডের জেরে ইতিমধ্যেই একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে উত্তর প্রদেশের নাম। তবে এবার সে সবকিছুর বাইরে বেরিয়ে দাড়ি রাখার অপরাধে এক সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এলো উত্তর প্রদেশ। সম্প্রতি বিনা অনুমতিতে দাড়ি রাখার অপরাধে ইন্তেসার আলি নামে এক সাব ইন্সপেক্টরকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। আর এই ঘটনা রীতিমতো বিতর্ক সৃষ্টি করেছে উত্তরপ্রদেশের বাগপাত জেলায়।

এপ্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাগপাত জেলার পুলিশ সুপার অভিষেক সিং বলেন, পুলিশের ম্যানুয়াল অনুযায়ী কেবলমাত্র শিখ সম্প্রদায়ের মানুষেরই দাড়ি রাখার অনুমতি রয়েছে। অন্য সমস্ত পুলিশ সদস্যকে ক্লিন শেভ করে ডিউটিতে আসার নিয়ম। এখানে যদি কেউ দাড়ি রাখতে চান সেক্ষেত্রে তাকে অগ্রিম অনুমতি নিতে হবে। ইন্তেসার আলিকে ইতিমধ্যে একাধিক বার অনুমতি নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সে কথা তিনি মানেননি। এবং বিনা অনুমতিতে দাড়ি রাখেন। এর আগে ৩ বার সতর্কও করা হয়েছিল তাঁকে। ফলস্বরূপ এই পদক্ষেপ নেওয়া হয় তার বিরুদ্ধে।

আরও পড়ুন: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, উপকূল এলাকায় জারি সর্তকতা

যদিও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই সাব-ইন্সপেক্টর ইন্তেসার আলি বলেন, মুসলিম সম্প্রদায়ের মানুষ হয় এর আগে একাধিকবার দাড়ি রাখার জন্য নিজের শীর্ষ কর্তাদের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি। তবে সে আবেদনের কোনও জবাব মেলেনি। ২০১৯ সালের নভেম্বর মাসে দাড়ি রাখার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু, এখনও তার জবাব পাইনি। গত ২৫ বছর ধরে উত্তরপ্রদেশ পুলিশে কাজ করছি। কিন্তু, এতদিন পর্যন্ত কেউ আমাকে দাড়ি রাখতে বাধা দেয়নি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...