Tuesday, June 23, 2026

উৎসবের মরশুমে জুতোর সম্ভার নিয়ে হাজির খাদি

Date:

Share post:

জুতোর বাজারে এবার নিজেদের অস্তিত্ব তৈরি করতে চলেছে খাদি। ভারত সহ বিদেশেও খাদির পোশাকের চাহিদা আছে। খাদির পোশাক বর্তমান সময়ে ফ্যাশানের নতুন দিক খুলে দিয়েছে। এবার জুতো নিয়ে হাজির হলো খাদি গ্রামোদ্যোগ।

ভারতের ৫০ হাজার কোটির জুতোর বাজারে নতুন নাম খাদি। উৎসবের মরশুমে খাদি বাজারে আনল বিশাল জুতোর সম্ভার। পুরুষ ও মহিলাদের জন্য নানা রকমারি জুতো। বুধবার ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী নীতিন গড়করি খাদির এই জুতোর রেঞ্জের উদ্বোধন করেন। তিনি বলেন, বিশ্বের জুতোর বাজার হলো ১.৪৫ লক্ষ কোটি টাকার। খাদির এই সম্ভার সারা বিশ্বেই চাহিদা তৈরি করবে। আগামী বছরগুলিতে খাদি ৫ হাজার কোটি টাকার বাৎসরিক ব্যবসা পাবে বলেই আশা প্রকাশ করেন গড়করি।

ইউরোপের বাজারে চাহিদা তৈরির জন্য মানিব্যাগ, ওয়ালেট, মহিলাদের ব্যাগ তৈরি করার পরামর্শ দিয়েছে মন্ত্রী। খাদির চেয়ারম্যান জানিয়েছেন, বিশ্বে খাদির একটা চাহিদা রয়েছে। বিশ্বজুড়ে মানুষ খাদির পোশাক, খাদির জিনিস ব্যবহার করেন। আমরা আশাবাদী খাদির জুতোও মানুষের পছন্দ হবে। স্পটতই, বিশ্বের বাজার ধরতে এবার জুতোর সম্ভার নিয়ে হাজির হয়েছে খাদি।

আরও পড়ুন:গঙ্গার বদলে প্রতিমা নিরঞ্জন হবে পুকুরে: দূষণ নিয়ন্ত্রক পর্ষদ

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...