Saturday, June 6, 2026

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, উপকূল এলাকায় জারি সর্তকতা

Date:

Share post:

একেই করোনার জেরে বেহাল দশা গোটা দেশের। তারই মাঝে দুর্গোৎসবে মেতেছে বাঙালি। আর সেখানেই বাধ সাধল প্রবল বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার মহাসপ্তমীর দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার বিকেলের মধ্যেই রাজ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের। যার জেরে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে চূড়ান্ত সর্তকতা।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গভীর নিম্নচাপ বর্তমানে সমুদ্র উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ধীরে ধীরে তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। শুক্রবার তো বটেই শনিবার অর্থাৎ মহা অষ্টমীর দিন সমান তালে চলবে বৃষ্টি। ইতিমধ্যেই সকাল থেকে মেঘলা আকাশ ঘণীভূত হয়ে রয়েছে শহরের আকাশে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের কারণে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। সর্তকতা জারি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, জেলাতে।

আরও পড়ুন: বিমলকে কেন গুলি করা হবে না! প্রশ্ন অমিতাভ মালিকের বাবা-মার

পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপের দাপট থাকবে বলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। দীঘার সমুদ্রে প্রবল জলোচ্ছাসে সম্ভাবনা রয়েছে। ফলস্বরূপ সমুদ্রস্নান থেকে বিরত থাকতে বলা হয়েছে পর্যটকদের। হাওয়া অফিসের দাবি, সমুদ্রতীরবর্তী পূর্ব মেদিনীপুর জেলায় আগামী ২২, ২৩, ২৪ অক্টোবর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাব স্থায়ী হবে। পাশাপাশি কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...