Tuesday, June 23, 2026

মহাষ্টমীতে ধুতি-পাঞ্জাবিতে সেজে রাজ-পুত্র

Date:

Share post:

এবার তার জীবনের প্রথম দুর্গাপুজো। সেই পুজোতে একটু কেত না করলে কী চলে? তার ওপর মহাষ্টমীর সাজ বলে কথা। বাঙালি পুরুষের প্রিয় পোশাক ধুতি-পাঞ্জাবি এদিন সকালে মাস্ট। সেই বা পিছিয়ে থাকে কেন? সে আর কেউ নয় স্বয়ং ইউভান চক্রবর্তী। অর্থাৎ পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুত্র।

বয়স মেরে কেটে দেড়মাস। কিন্তু এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিক জনপ্রিয় রাজ-পুত্র। বিভিন্ন সময় ছেলেকে নিয়ে নানা পোস্ট করেন স্বয়ং পরিচালক। আর বাবা-ছেলের সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন মা শুভশ্রী। ছেলেকে নিয়ে বিভিন্ন সময় পোস্ট দিয়েছেন অভিনেত্রী নিজেও।

মহাষ্টমীর সকালে সাদা-কালো ধুতি-পাঞ্জাবির সাজে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হয়েছে ইউভানের। তবে সেটা অবশ্যই মার কোলে শুয়ে। সাজগোজে ক্লান্ত হয়ে একটু চোখ বুজে জিরিয়ে নিচ্ছে সে। তবে ইনস্ট্রাগ্রামে এই ছবি আসতেই তৎক্ষণাৎ ভাইরাল।

আরও পড়ুন : সুরুচি সংঘে সপরিবারে নুসরত-সৃজিত, অঞ্জলির পরে ঢাকের তালে নৃত্য

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...