Wednesday, June 24, 2026

সুরুচি সংঘে সপরিবারে নুসরত-সৃজিত, অঞ্জলির পরে ঢাকের তালে নৃত্য

Date:

Share post:

আদালতের নির্দেশে নিয়মের বেড়াজালে পুজো হচ্ছে এবছর। বিধি মেনে দূর থেকেই পুষ্পাঞ্জলি বাংলার দিকে দিকে। মহাষ্টমীর অঞ্জলি দিতে সুরুচি সংঘের পৌঁছে গিয়েছিলেন নুসরত জাহান, তাঁর স্বামী নিখিল জৈন, সৃজিত মুখোপাধ্যায়, ও তাঁর স্ত্রী মিথিলা। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো বলেই পরিচিত সুরুচি সংঘের পুজো। দস্তুর মতো হাতে স্যানিটাইজার দিয়ে তারপর অঞ্জলি দেন চারজনে। লাল-সাদা শাড়িতে সেজেছিলেন নুসরত, মিথিলা দুজনেই। এটা নুসরতের বিয়ের পর দ্বিতীয় পুজো। আর মিথিলার প্রথম।

ঢাক বাজবে আর বাঙালি কোমর দোলাবেন না তা কি হয়? পুজো মণ্ডপে ঢাকিদের সঙ্গেই ঢাক বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সৃজিত মুখোপাধ্যায় এবং নিখিল জৈন। আর সেই তালে পা মেলান নুসরত, মিথিলা-সহ সুরুচি সংঘের সদস্যরা। সব মিলিয়ে মহাষ্টমী সকালটা জমজমাট সুরুচি সংঘের পুজোয়।

আরও পড়ুন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি

দুর্গাপুজো বাঙালির জীবনে ধর্মীয় বেড়াজালে কোনদিনই বাধা ছিল না। সেটা উৎসব। আর তাতে যোগদান করেন সমস্ত ধর্মের, বর্ণের মানুষ। এটাই বাংলার ঐতিহ্য। আর সমালোচকদের মুখ বন্ধ করে সে কথাই আবার প্রমাণ করলেন নুসরত-সৃজিতরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...