Monday, March 16, 2026

ইস্তফার নাটক চালালে বহিষ্কার, বুঝতে পেরে ঢুকে পড়লেন সৌমিত্র

Date:

Share post:

চার ঘণ্টাতেই নাটক শেষ সৌমিত্রর। মানে মানে আবার দলে ফিরে এলেন। কিন্তু কী শর্তে ফিরলেন?

শুক্রবার বিকেলে বিজেপির যুব মোর্চার সমস্ত জেলা কমিটি ভেঙে দেন দলের রাজ্য সভপতি দিলীপ ঘোষ। যার জেরে সৌমিত্র খাঁ অষ্টমীর সকালে পদত্যাগ করেন। তবে সরকারিভাবে নয়। যুব মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপে। পদত্যাগ করছি বলে গ্রুপ ক্যুইট করেন। কিন্তু এই বিপ্লব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪ঘন্টার মধ্যে ফের গ্রুপে ফেরেন। আর ফিরেই ‘ওভার স্মার্ট’-এর ভঙ্গিতে বলেন, কোনও কমিটি পাল্টাচ্ছে না। তোমাদের ছাড়া থাকা সম্ভব নয়। তাই ফিরে এলাম। টিএমসিকে হারাতে সব কিছু ত্যাগে রাজি আছি।

আরও পড়ুন : ইস্তফা নয়, তবে দিল্লি ছাড়া দিলীপের সঙ্গে বসবেন না সৌমিত্র

কিন্তু কী এমন ঘটল যে সৌমিত্র পদত্যাগের অলীক কুনাট্য করে ফিরলেন? বিজেপি সূত্রের খবর, দিল্লির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন সৌমিত্র। চেষ্টা করেছিলেন দিলীপের সিদ্ধান্ত প্রত্যাহার করা। কিন্তু তার আগেই দিলীপের সঙ্গে দিল্লির নেতাদের কথা হয়। দিলীপ পরিষ্কার জানান, দলের মধ্যে উপদল করার চেষ্টা করছেন সৌমিত্র। বরদাস্ত করা হবে না। সৌমিত্রর এসব খবর কানে যেতে দিল্লির নেতারা অপেক্ষায় ছিলেন সৌমিত্র কখন ফোন করেন। এবং ফোন আসার পর দিল্লির নেতারা সাফ জানান, কেন দলের কথা বাইরে বলছেন? রাজ্য সভাপতি যা করছেন দলের সঙ্গে কথা বলেই। অবিলম্বে পদত্যাগের নাটক বন্ধ করে ফিরুন। সহকর্মীদের আশ্বস্ত করুন। নইলে দল চাইলে বহিষ্কারও করতে পারে।

আরও পড়ুন : দিলীপ ঘোষকে অপমান করলেন মুকুলের ছায়াসঙ্গী!

এরপর সৌমিত্র বুঝতে পারেন জল উল্টোদিকে গড়াতে শুরু করেছে। তিনি যাদের কথায় এই পদক্ষেপ করেছিলেন তারাও পিছন থেকে সরে যান। দিল্লির সঙ্গে জোট বেঁধে দিলীপ বিরোধিতা করতে গিয়ে বিপদে পড়েন। পদ যেতে পারে, দলও যেতে পারে। তাই সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফিরে দিল্লির নেতাদের বার্তা দেন।

আরও পড়ুন : দিলীপের কমিটি ভাঙার সিদ্ধান্তের পরেই সৌমিত্রর পদত্যাগের ‘নাটক’

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...