Friday, April 3, 2026

লালু বেরোবেন ৯ নভেম্বর, পরদিন নীতীশের বিদায়, খোঁচা তেজস্বীর

Date:

Share post:

আগামী ৯ নভেম্বর জামিন পেয়ে বাইরে আসবেন লালুপ্রসাদ যাদব। আর তার পরদিন বিহার বিধানসভার ভোটগণনায় নিশ্চিত বিদায় হবে নীতীশ কুমারের। এই ভোটে নীতীশের পরাজয় কেউ ঠেকাতে পারবে না। ভোটপ্রচারে হাওয়া গরম করে এই ভাষাতেই বিহারের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন লালুপুত্র তেজস্বী যাদব। এবারের ভোটে মহাজোটের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনিই। নির্বাচনী প্রচারে জেলবন্দি লালুর আবেগকে কাজে লাগাতে বাবার নাম নিচ্ছেন আরজেডি নেতা তেজস্বী। ভোটের ময়দানে সশরীরে অনুপস্থিত থাকলেও মহাজোটের মূল চালিকাশক্তি যে লালুই, তা বারবার মনে করিয়ে দিচ্ছেন শাসক শিবিরের প্রধান প্রতিপক্ষ আরজেডি নেতারা।

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় এখন ঝাড়খণ্ডে বিচারবিভাগীয় হেফাজতে আছেন লালুপ্রসাদ। সম্প্রতি একটি মামলায় তিনি ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেয়েছেন। কিন্তু ভোটের আগে জেল থেকে বেরোতে পারেননি আর একটি মামলায় জামিনের শুনানি বাকি থাকায়।

বিহারে এবার নীতীশের জোটকে হারিয়ে বিরোধী মহাজোট সরকার গড়বে বলে দাবি করেছেন লালুপুত্র তেজস্বী যাদব। প্রচারে তিনি বলেন, লালুজি ছাড়া পাচ্ছেন ৯ নভেম্বর। তিনি একটি মামলায় জামিন পেয়েছেন, আরেকটায় ৯ নভেম্বর পাবেন, যেদিন আমার জন্মদিন। পরদিন বিহারে ভোটগণনা। সেদিন নীতিশজি বিদায় নেবেন। বিহারের হিসুয়ায় এক জনসভায় একথা বলেন তেজস্বী যাদব।

আরও পড়ুন: প্রিয়-জন নেই, প্রিয়-পুজোও নেই বলে বিষণ্ণ উত্তরবঙ্গ

এবার বিহারে তিনদফায় ভোট হচ্ছে ২৮ অক্টোবর, ৩ ও ৭ নভেম্বর। ফল ঘোষিত হবে ১০ নভেম্বর। নীতীশকে বিঁধে তেজস্বী বলেন, এই সরকার দুর্নীতি রুখতে ব্যর্থ, চাকরি দিতে ব্যর্থ ও অন্য রাজ্যে শ্রমিকদের চলে যাওয়া রুখতেও ব্যর্থ। আরজেডি নেতার দাবি, ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকে তিনি ১০ লাখ সরকারি চাকরির পদ সৃষ্টি করবেন।

Related articles

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...