Wednesday, June 24, 2026

সৌমিত্রকে লক্ষ্য করে অনুপম: নিজেদের লড়াইয়ে ভোটে হেরে গেলে অন্য রাজ্যে বাড়ি খুঁজতে হবে!

Date:

Share post:

বিজেপিতে অন্তর্দ্বন্দ্বের কথা প্রকাশ্যে স্বীকার করে নিলেন দলের সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। আর এই অবস্থা চলতে থাকলে ক্ষমতায় আসার স্বপ্ন যে দূর-অস্ত হয়ে যাবে, তা নিজের মুখেই স্বীকার করেছেন প্রাক্তন সাংসদ। ফলে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। বিজেপির অন্দরে প্রশ্ন উঠেছে, দলবদলুদের একের পর এক বয়ানে দলের অস্বস্তি ক্রমশ বাড়ছে। কবে এরা মুখ বন্ধ করবে?

নবমীর সকালে অনুপম একটি ফেসবুক পোস্ট করেন। সেই পোস্টের ছত্রে ছত্রে দলের ঝগড়াঝাটির কথা এবং হতাশা। তাঁর কথায়, অনেকেই মনে করছে আমরা জিতে গিয়েছি। ওভার কনফিডেন্স। আর এই সুযোগে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করেছে। এতে দলের ক্ষমতায় আসা সুদূর পরাহত হবে।

ক্ষমতায় না আসতে পারলে কী হবে? তার জবাবও দিয়েছেন অনুপম নিজেই। বলেছেন, হেরে গেলে অন্য রাজ্যে গিয়ে বাসস্থান খুঁজতে হবে। কারণ তৃণমূলের অত্যাচার। আর এই অবস্থা থেকে রেহাই পেতে এইসব দ্বন্দ্ব ভুলে এক হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন সদ্য কোভিড থেকে সুস্থ হওয়া বিজেপির সাধারণ সম্পাদক।

অনুপমের টার্গেট যে দলের যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ, তা বলার অপেক্ষা রাখে না। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে যুব মোর্চার জেলা নিয়ে অসংখ্য অভিযোগ আসার কারণে তিনি সমস্ত জেলা কমিটি ভেঙে দেন শুক্রবার। ক্ষোভে শনিবার ‘বেসরকারিভাবে’ পদত্যাগ করে ফের ফিরে আসেন সৌমিত্র। কিন্তু সৌমিত্র নিজস্ব মহলে জানিয়ে দেন, তিনি এনিয়ে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করবেন তখনই, যখন বৈঠকে কেন্দ্রীয় নেতারা থাকবেন। দলের এই ডামাডোলের পরিস্থিতি দেখেই অনুপম সাবধানবাণী শুনিয়ে দেন সকলকে।

বিজেপির আদি নেতা-কর্মীরা বলছেন, এই দলবদলুরাই বিজেপিকে হারানোর পক্ষে যথেষ্ট।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...