Tuesday, June 23, 2026

‘হারের হ্যাটট্রিক’ কাটিয়ে জয়ে ফিরল চেন্নাই

Date:

Share post:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ১৪৫/৬
চেন্নাই সুপার কিংস – ১৫০/২

৮ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস

রবিবাসরীয় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ঋতুরাজ গাইকোয়াড়ের হাফ সেঞ্চুরিতে ভর করে চেন্নাই হেলায় হারাল বিরাটবাহিনীকে। এদিনের একপেশে ম্যাচ ছিল আরসিবির জন্য প্লে-অফের টিকিট নিশ্চিতের ম্যাচ। অথচ সেই ম্যাচে টুর্নামেন্টের সবচেয়ে ‘দুর্বল’ টিমের বিরুদ্ধে বিরাটটা দেড়শ পাড় করতে পারল না। বেঙ্গালুরুর ইনিংস আটকে গেল ১৪৫ রানেই। মূলত তৃতীয় উইকেটে বিরাট কোহলি এবং এবি ডি’ভিলিয়ার্সের ৮২ রানের পার্টনারশিপের উপরেই দাঁড়িয়েছিল বেঙ্গালুরুর ইনিংস।

১৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ইয়োলো ব্রিগেড মাত্র দুই উইকেট খরচ করে পৌঁছে যায় জয়ের লক্ষ্যে। ডু’প্লেসির ১৩ বলে ২৫ ও আম্বাতি রায়ডুর ২৭ বলে ৩৯ এবং ক্যাপ্টেন কুলের ২১ বলে ১৯ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে চেন্নাই ম্যাচ জিতে নেয়। আরসিবির বিরুদ্ধে ৮ উইকেটে এই জয়ের ফলে ৩ ম্যাচ পর জয়ের ছন্দে ফিরল চেন্নাই সুপার কিংস। ১২ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে উঠে এল সুপার কিংস।

আরও পড়ুন- সৌমিত্রকে লক্ষ্য করে অনুপম: নিজেদের লড়াইয়ে ভোটে হেরে গেলে অন্য রাজ্যে বাড়ি খুঁজতে হবে!

Related articles

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...