Saturday, April 4, 2026

দুর্গাপুজো সার্বজনীনতার আদর্শ উদাহরণ: ভারতীয় হাইকমিশনার

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের দুর্গাপূজাকে সার্বজনীনতার আদর্শ উদাহরণ। শনিবার সন্ধেয় রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়াপাড়া পুজোমণ্ডপ পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব শুধু দক্ষিণ এশিয়ায় না, এখন পুরো পৃথিবীর কাছেই গুরুত্বপূর্ণ।

মিডিয়া পাড়ার পূজার আয়োজন দেখতে সন্ধ্যায় সস্ত্রীক কারওয়ান বাজারে যান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বৈবাহিক সূত্রে চট্টগ্রামের জামাই হলেও বাংলাদেশে প্রথমবার দুর্গোৎসব দেখছেন বিক্রম দোরাইস্বামী। সব শ্রেণি-পেশা ও সব ধর্মের মানুষের এক হয়ে দুর্গাপূজার আয়োজন দেখে তিনি অভিভূত।

ভারতীয় হাইকমিশনার বলেন, অসাম্প্রদায়িকতা বা সার্বজনীনতার যে কথা বলা হয়, এর বড় উদাহরণ বাংলাদেশের দুর্গোৎসব।

ভারতীয় হাইকমিশনারের সহধর্মিনী ছোটবেলা থেকেই শুনে এসেছেন পিতৃভূমির দুর্গাপুজোর গল্প। নিজের চোখে সেই আয়োজন দেখে অভিভূত সঙ্গীতা দোরাইস্বামী।

এ সময় ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের সম্পর্কের উষ্ণতা নিয়েও কথা বলেন। দুই দেশের সম্পর্কের গভীরতা যে দক্ষিণ এশিয়া ছেড়ে বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন-সুগন্ধিতে আজও নস্টালজিক বাগবাজারের গুপ্তা পারফিউম

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...