Tuesday, June 23, 2026

নারিন-বরুণের ব্যাট-বলে মরুঝড়! বেসামাল দিল্লি

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্স – ১৯৪/৬
দিল্লি ক্যাপিটালস্ – ১৩৫/৯

৫৯ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স

১৩তম আইপিএলে সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটির থেকে ক্লিনচিট পেয়ে কয়েকটা ম্যাচ বসে থেকে প্রত্যাবর্তন করেই ব্যাট হাতে ঝলসে উঠলেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। শক্তিশালী দিল্লি বোলিং আক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে ৩২ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নারিন। অন্যদিকে বরুণ চক্রবর্তীর বোলিংয়ের সামনে কার্যত ধসে যায় দিল্লির ব্যাটিং লাইন-আপ। এদিন বরুণ স্বপ্নের বোলিং করেন। ৪ ওভারে কুড়ি রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন।

আরও পড়ুন : ভালো আছেন কপিল, ছবি পোস্ট করে ধন্যবাদ জানালেন শুভাকাঙ্ক্ষীদের

মূলত নিতিশ রানা এবং সুনীল নারিনের জুটিতে ভর করেই রানের পাহাড়ে চড়ে কেকেআর। নিতিশ রানা এবং সুনীল নারিনের জুটিতে ওঠে ১১৫ রান। নিতিশ রানার ব্যাট থেকে আসে ৮১ রান।

এদিন শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৯৪ রান তোলে নাইটরা। ১৯৫ তাড়া করতে নেমে লীগ টেবিলের দ্বিতীয়স্থানে থাকা দিল্লি থেমে যায় ১৩৫ রানেই। প্যাট কামিন্স(৩ উইকেট) ও বরুণ চক্রবর্তীর সামনে শ্রেয়স আইয়ার ছাড়া দিল্লির কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি। এদিনের জয়ে কেকেআর ১১ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় ৪ নম্বরে অবস্থান করছে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...