Monday, April 6, 2026

বিজেপি থেকে আপনি কতটা নিরাপদ?” পুজোর মধ্যেই তৃণমূলের অভিনব ভোট প্রচার

Date:

Share post:

বলা হয়, কেন্দ্রের শাসক দল বিজেপি ভারতবর্ষের যে কোনও জাতীয় দল বা আঞ্চলিক দলের থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার অনেকটাই এগিয়ে। বিষয়টি কিঞ্চিৎ সত্য হলেও, পুরোপুরি নয়। দেশজুড়ে বিজেপি বিরোধী অন্য রাজনৈতিক দলগুলি সোশ্যাল মিডিয়ায় প্রচারে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? এখানে বলা ভালো, এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু আইটি সেল কিংবা সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে জোর টক্কর দিচ্ছে প্রতি নিয়ত। কিছু কিছু জায়গায় বিজেপির থেকে তো এগিয়ে আছে এ রাজ্যের শাসক দল!

এবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের অন্যতম হাতিয়ার “মার্ক ইয়রসেল্ফ সেফ ফ্রম বিজেপি”! যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, “বিজেপির থেকে নিরাপদ আছেন কিনা জানানোর জন্য নিজেকে চিহ্নিত করুন”। এটাই পুজোর মধ্যে তৃণমূলের অভিনব প্রচার।

আরও পড়ুন : ইস্তফার নাটক চালালে বহিষ্কার, বুঝতে পেরে ঢুকে পড়লেন সৌমিত্র

নেটিজেনরা অর্থাৎ, যাঁরা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত থাকেন তাঁরা জানবেন,‌ দেশে কোনও একটি বিপর্যয় হলে ফেসবুকে একটি প্রচার চালানো হয়। সেখানে সকলে সুস্থ আছে কিনা জানতে চায় ফেসবুক। সেই আদলেই এই প্রচার। বিজেপিকে সেরকমই একটি বিপর্যয় হিসেবে দাগিয়ে দিয়ে ২০২১ সালে রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবিরের অভিনব প্রচার শুরু।

অসমর্থিত সূত্রে খবর, এই অভিনব প্রচারের উদ্দেশ্য শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে মানুষের মতামত জানা নয়, অথবা বিজেপি বিরোধী জনসংখ্যার গণনা বা সমীক্ষা নয়। এর মাধ্যমে এমন কিছু মানু্ষের সমস্যার কথাও জানা যাবে, যাঁরা ভয় পেয়ে চুপ করে থাকেন। তৃণমূল নিযুক্ত ভোটকুশলী প্রশান্ত কিশোরের টিম “আইপ্যাক” এই প্রচারের পুরোভাগে রয়েছে।

আরও পড়ুন : “রাজ্যের লিভিং স্টেটসম্যান”, সাক্ষাতের পর বুদ্ধদেবকে নিয়ে মন্তব্য রাজ্যপালের

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...