Wednesday, June 24, 2026

পুজোর মরশুমে ভিড় দিঘা-মন্দারমণিতে, সৈকত ফাঁকা পুরীর

Date:

Share post:

পুজোর মরশুমের কয়েক সপ্তাহ আগে থেকেই হাউসফুল ছিল দিঘা, মন্দারমনি সহ অন্যান্য সমুদ্র সৈকতগুলি। পুজোর সময় সেই ভিড় বাড়ল কয়েক গুণ বেশি। যদিও, জেলা পুলিশের এক আধিকারিক জানান, পর্যটকদের মাস্ক ব্যবহার করার জন্য বার বার আবেদন জানানো হচ্ছে।  আগামী দিনে সচেতনতা নিয়ে প্রচার আরও বাড়বে।

কলকাতা হাইকোর্টের রায়ে এবছর পর্যটকশূন্য মণ্ডপ। তার রেশ গিয়ে পড়েছে পর্যটন এলাকাগুলিতে। যার জেরে শিকেয় উঠেছে স্বাস্থ্যবিধিও। সরকারের নির্দেশমত, জুলাইয়ের প্রথম সপ্তাহেই খুলে গিয়েছিল দিঘা, মন্দারমনি তাজপুরের হোটেলগুলি। হোটেল ব্যবসায়ীরা জানান, লক্ষ্মী পুজো পর্যন্ত বেশিরভাগ ঘরের বুকিং আগে থেকেই করা আছে।

আরও পড়ুন : ভয়ডর উপেক্ষা করেই পর্যটক হাজির দার্জিলিঙে

পুজো এলেই পাহাড়, জঙ্গল কিংবা সমুদ্রের ঠিকানায় দূর দূরান্তে পাড়ি দেওয়াই বরাবর বাঙালির দস্তুর। কিন্তু সেই চিরাচরিত অভ্যাসে এবার ভাটা পড়েছে। করোনা অতিমারির ধাক্কায় এবছর বন্ধ যাত্রীবাহী ট্রেন। তাতে কী? পর্যটকদের ভিড়ে রীতিমতো সরগরম সাগর সৈকত। পুজোয় এমন ভিড় এই প্রথম বলে মানছেন হোটেল মালিকরাও।

যেখানে দিঘা বা মন্দারমণিতে উপচে পড়া ভিড়, সেখানে প্রায় ফাঁকা পুরীর রাস্তা। বাঙালির প্রাণকেন্দ্র পুরী এবার যেন হারিয়েছে পর্যটকের জৌলুস। গত বছরও যেখানে পুজোর সময়ে পুরীতে কয়েক হাজার পর্যটক ভিড় জমিয়েছিলেন, সেখানে এবার দেখা গেল ফাঁকা সৈকত।

আরও পড়ুন : আবার এসো মা…! উমার বিদায়ে বিষাদের সুর বাঙালি হৃদয়ে, দেখুন বাবুঘাটের ছবি

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...