Friday, June 26, 2026

কঙ্গনার পিছু নিয়ে বিমানে হট্টগোল, ৯ সাংবাদিকের উড়ান নিষিদ্ধ

Date:

Share post:

কঙ্গনা রানাওয়াতের পিছু পিছু বিমানে উঠে ‘ঝামেলা’ করায় ৯ ‘পাপারাৎসি’ সাংবাদিকের উড়ান নিষিদ্ধ করলো ইন্ডিগো সংস্থা ৷ গত ৯ সেপ্টেম্বর চণ্ডীগড়-মুম্বই ফ্লাইটে অভিনেত্রী কঙ্গনার সঙ্গে উঠেছিলেন ওই সাংবাদিক এবং চিত্রসাংবাদিকরা।

আরও পড়ুন : লাদাখের ভোটে কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপির বিরাট জয়

মহারাষ্ট্র সরকারের সঙ্গে ইগোর লড়াই শুরু হওয়ার পর কেন্দ্র ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা দেয় কঙ্গনাকে। ওদিকে বান্দ্রাতে তাঁর অফিস ভাঙতে যায় বৃহন্মুম্বই পুরনিগম। তখনই চণ্ডীগড় থেকে মুম্বইয়ের বিমান ধরেন কঙ্গনা। আর সেই বিমানেই কোভিড- প্রোটোকল ভেঙে শোরগোল তুলে অশালীন আচরণ করেছিলেন বেশ কয়েকজন সাংবাদিক, এমনই অভিযোগ ওঠে ।
বলা হয়, কঙ্গনার পিছু নিয়েই সাংবাদিকরা বিমান সওয়ার হন। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর DGCA দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেয় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সকে।

আরও পড়ুন : বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ, প্লাজমা থেরাপি হতে পারে সৌমিত্রর

এতদিনে দোষ প্রমাণিত হওয়ায় ওই ৯ সাংবাদিকের উড়ানে নিষেধাজ্ঞা জারি করল ইন্ডিগো। এই মুহূর্তে দেশের বৃহত্তম বিমান সংস্থা তাদের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই বিমানের মধ্যে অশালীন আচরণ ও দুর্ব্যবহার করার জন্য ওই ৯ সাংবাদিকের ১৫ দিনের জন্য উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টে দেখা যায়, কীভাবে কোভিড- প্রোটোকল ভাঙেন সাংবাদিকরা। ভিডিও ভাইরাল হওয়ার পর DGCA নড়েচড়ে বসে৷ বিমান সংস্থাকে ভর্ৎসনাও করে৷ সংস্থাকে DGCA বলে, বিমানে ফটোগ্রাফি নিষিদ্ধ করা বাধ্যতামূলক। যদি কোনও নিয়ম ভাঙা হয় তাহলে উড়ান দু সপ্তাহের জন্য ব্যান করা হবে। যদি বিমান সংস্থা কড়া পদক্ষেপ করে তাহলেই শাস্তি মকুব করা হবে। এরপর ইন্ডিগো DGCA-এর কাছে রিপোর্ট জমা দেয়। তাতে বলা হয়, বিমানে সংস্থার কেবিন ক্রু সমস্ত কোভিড প্রোটোকল মানতে বলেছিলেন। এমনকী বিমানে ফটোগ্রাফি নিষিদ্ধ সেকথাও জানিয়েছিলেন। কিন্তু কেউ শোনেননি৷ তদন্তের জন্য একটি কমিটিও গঠন করে ইন্ডিগো। সেই কমিটির রিপোর্টেই এই সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...