Saturday, April 4, 2026

ভোটের বিহারে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রক্তাক্ত মুঙ্গের, নিহত ১, আহত বহু

Date:

Share post:

রক্তাক্ত মুঙ্গের। দুর্গা প্রতিমা বিসর্জন নিয়ে উত্তপ্ত বিহারের মুঙ্গের। প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই গুলি চলে সেখানে। মারা গিয়েছেন একজন, আহত বহু। সোমবার দুর্গা প্রতিমা বিসর্জনের সময় বহু মানুষ সেখানে জড়ো হয়। তার পরেই ঘটে এমন দুর্ঘটনা।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে জড়িত একশোরও বেশি মানুষকে আটক করেছে পুলিশ। পুলিশ দাবি করছে, তারা ঘটনাস্থল থেকে বারোটি খালি কার্তুজ এবং তিনটি পিস্তল উদ্ধার করেছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, জনতার মিছিলকে বিলম্ব না করতে বলার পরেই পুলিশ ও স্থানীয়দের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এমনকী উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে ছিল। পুলিশ জানিয়েছে, প্রতিমা নিরঞ্জনের সময় অসামাজিক কাজকর্ম চলছিল সেখানে। আর তাতে বাধা দিতে গেলে ঘটে এমন দুর্ঘটনা।

আরও পড়ুন-পেশোয়ারে শিক্ষা প্রতিষ্ঠানে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত ৭, আহত ৭০

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...