Friday, April 3, 2026

এনআরসি-র তালিকা থেকে নাম বাদের নির্দেশ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ জমিয়ত

Date:

Share post:

এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো জমিয়ত উলেমায়ে হিন্দ। সুপ্রিম কোর্টের নির্দেশ ও তদারকিতে তৈরি হওয়া এনআরসি নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। সেই তালিকা থেকে ফের নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন অসমের এনআরসি কো-অর্ডিনেটর হিতেশ দেব শর্মা দিয়েছেন।

জমিয়ত উলেমায়ে হিন্দের বক্তব্য শীর্ষ আদালতের নির্দেশ ছাড়া সংশ্লিষ্ট তালিকা সংশোধন করতে পারেন না এনআরসি কো-অর্ডিনেটর। আদালতের তদারকিতে তৈরি হওয়া চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ বেআইনি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের আমলে তৈরি হয়েছিল এই এনআরসি। গত বছর ৩১ অগাস্ট এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়।

জানা গিয়েছে, ৩ কোটি ৩০ লক্ষ আবেদনকারীর মধ্যে ১৯ লক্ষ সাত হাজার ৭০৭ জনের নাম তালিকা থেকে বাদ পড়ে। কিন্তু কেন নাম বাদ পড়ল তা নিয়ে কোনও স্পিকিং অর্ডার ও রিজেকশন লেটার পাঠানোর কাজ এখনও শুরু হয়নি। এরই মধ্যে এনআরসির তালিকা ফের খুঁটিয়ে যাচাই করতে হবে বলে নির্দেশ দেয় এনআরসি দফতর। হিতেশ দেব শর্মার দাবি, ওই তালিকায় ঘোষিত বা সন্দেহভাজন বিদেশি বা তাদের বংশধরদের নাম থেকে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। তাই নতুন করে নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:লাদাখের ভোটে কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপির বিরাট জয়

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...