Friday, June 26, 2026

আসছে বছর আবার হবে…! দেখে নিন ২০২১ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

Date:

Share post:

২০২০ সালটা সত্যি ব্যতিক্রমী। সেরকমই একটু অন্যভাবে কাটল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। করোনা আবহের মধ্যে দুর্গাপুজো ছিল অনেকটাই জৌলুসহীন। উন্মাদনা প্রায় ছিল না বললেই চলে।

অল্পবয়সীরা অনেকেই আবার মহালয়া থেকে দুর্গাপুজোর এমন ব্যবধান দেখলো। ১৭ সেপ্টেম্বর মহালয়ার এক মাসেরও বেশি সময় পর অনুষ্ঠিত হয়েছে দুর্গাপুজো। পরপর দুটি মল মাস পড়ে যাওয়ায় এই বিপত্তি। এই বছর ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। মূলত মহালয়া আর ষষ্ঠীর মধ্যে ফারাক থাকে এক সপ্তাহের। আশ্বিন মাস মল মাস হওয়ায় কারণেই পুজো পিছিয়ে যায় কার্তিকে। এর আগে ১৯৮২ আর ২০০১ সালেও এই ঘটনা ঘটেছিল। ২০০১ সালে অবশ্য পুজোর সাতদিন আগে আবার মহালয়ার সম্প্রচার হয়েছিল। বাঙালি পঞ্জিকা মতে ২ থেকে ৩ বছর অন্তর একটি করে অধিবাস হয়। এই অধিবাসে কোনও তিথি পালন করা হয় না। একে বলা হয় মল মাস। আর এই মল মাসে কোনও শুভ কাজও করা হয় না। তাই পুজো পিছিয়ে গেল কার্তিকে।

আরও পড়ুন : পুজো মিটতেই ঠান্ডার আমেজ, কড়া শীতের অপেক্ষায় রাজ্য

এদিকে দেবী কৈলাসে চলে যাওয়ায় বাঙালির বিষাদের সুর। দশমীর বিকেলে বিসর্জনের পরই মুখভার হয়ে যায় আমবাঙালির। সেই সঙ্গে প্রতীক্ষা আরও এক বছরের। দিন গোনা শুরু হয়েছে ইতিমধ্যেই। আগামী বছর মহালয়ার এক সপ্তাহ পর শুরু হচ্ছে পুজো।

আসছে বছর আবার হবে ! প্রতিবারের মতো এবারও মাকে বিদায় দেওয়ার সময় ঢাকের তালে সবার মুখে এই কথাই।
এবার প্রতীক্ষা ,আর কৌতূহল শুরু ২০২১ সালের দুর্গাপুজো ঘিরে। একনজরে দেখে নেওয়া যাক আগামী বছরের পুজোর নির্ঘণ্ট। কবে কোন সময়ে পড়েছে ২০২১ সালের দুর্গাপুজো।

আরও পড়ুন : বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ, প্লাজমা থেরাপি হতে পারে সৌমিত্রর
*২০২১ সালের দুর্গাপুজোর নির্ঘন্ট*।

মহালয়া- ৬ অক্টোবর, বুধবার

মহাষষ্ঠী- ১১ অক্টোবর, সোমবার

মহাসপ্তমী- ১২ অক্টোবর, মঙ্গলবার

মহাঅষ্টমী- ১৩ অক্টোবর, বুধবার

মহানবমী- ১৪ অক্টোবর, বৃহস্পতিবার

বিজয়া দশমী- ১৫ অক্টোবর, শুক্রবার৷

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...