Sunday, June 7, 2026

বিয়ের মরশুম এগিয়ে আসতেই দাম কমল সোনার, কলকাতায় কত?

Date:

Share post:

সামান্য হলেও দাম কমছে সোনার। সামনেই বিয়ের মরশুম তার আগেই দাম কমার ফলে সুবিধাই হবে মধ্যবিত্তের। ২৭ অক্টোবর দেশে ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫০,৯৬০ টাকা।

গোল্ড রিটার্নের দেওয়া তথ্য অনুযায়ী, আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৪৯,৯৬০, এবং ২৪ ক্যারেট সোনার দাম ৫১,৫১০।
চেন্নাইয়ে ২৪ ক্যারেট সোনার দাম ৫১,৪২০।
মুম্বইয়ে ২৪ ক্যারেট সোনার দাম ৫০,৯৬০।
দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ৫২,৯০০।
ব্যাঙ্গালোরে ২৪ ক্যারেট সোনার দাম ৫১,২৮০।

এদিন এক কেজি রুপোর দাম ৬২,০০০ টাকা। বিয়ের মরশুমের আগে সোনার এই দামের গতি কলকাতায় বেশ তাৎপর্যবাহী।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাস থেকে সোনার দাম কমতে শুরু করেছে। সর্বোচ্চ সোনার দাম উঠেছিল ৫৫৬৮৪ টাকা। তবে আগামী দিনে কি আদৌ সোনার দাম আরও কত কমতে পারে? দীপাবলি ১০ গ্রাম সোনার দাম কত হবে? তা এখনও পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুন-এনআরসি-র তালিকা থেকে নাম বাদের নির্দেশ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ জমিয়ত

 

Related articles

হাসপাতালে সিপিআইএমের অশোক: ফোন মুখ্যমন্ত্রীর, দেখা করলেন শঙ্কর

একসময় তাঁরই ছায়াসঙ্গী ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিপিআইএম ছেড়ে বিপরীত মেরুর বিজেপিতে বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ। তবে রাজনৈতিক...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (৭ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (India Fuel Price...

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ...