Saturday, April 4, 2026

পুরোদমে অনুশীলন লাল হলুদের, আইএসএলে পাসিং ফুটবল খেলাতে চান রবি

Date:

Share post:

যাবতীয় আশা আকাঙ্ক্ষার দোলাচল কাটিয়ে নতুন আশার আলো দেখতে পেয়েছে লাল-হলুদ ব্রিগেড।চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সাথে সাথে এই মরসুমের আইএসএলেই অংশ নেবে ইস্টবেঙ্গল।
মোহনবাগান নতুন অবতারে আইএসএলে পৌঁছলেও ইস্টবেঙ্গলের আইএসএল খেলা দীর্ঘদিনের টানাপোড়েন আশঙ্কার জন্ম দিয়েছিল। হয়তো এশিয়ার সর্ববৃহৎ ফুটবল প্রতিদ্বন্দ্বীতা দেখা থেকে বঞ্চিত হবে লাখ লাখ ভক্ত। তবে এবার দুই প্রধানের মাঠের লড়াই   ফুটবলভক্তদের আইএসএলের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠবে।
ইতিমধ্যেই ১০ দিনের কোয়ারেন্টিন শেষ করে সোমবার বিজয়া দশমীতে মাঠে নেমে প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গলের ভারতীয় ব্রিগেড। প্রথম দিন শারীরিক সক্ষমতার ওপর জোর দেওয়া হয়। সহকারী কোচ রেনেডি সিংয়ের তত্ত্বাবধানে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বল পায়ে অনুশীলন।
কোচ রবি ফাওলার-সহ বিদেশিদের ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার । জানা গিয়েছে, শুক্রবার ৩০ তারিখ থেকে পুরো দল মাঠে অনুশীলন করবে। হেড কোচ রবি ফাওলারের সঙ্গে থাকবেন লিভারপুল কিংবদন্তির উচ্চ স্তরের কোচিং টিম।
নভেম্বরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে তিনটে প্রস্তুতি ম্যাচ খেলবেন জেজে-পিলকিংটনরা। আইএসএলের প্রতিপক্ষ দলের সঙ্গে এই প্রস্তুতি ম্যাচ হবে।
কোচ রবি ফাওলার স্পষ্ট জানিয়ে দিয়েছেন , তিনি ছোট ছোট পাসে বল দখলে রেখে পজেশনাল ফুটবল খেলাতে চান দলকে। প্রতিপক্ষের অর্ধে বল রেখে আকর্ষণীয় ও লড়াকু ফুটবল খেলবে লাল-হলুদ ব্রিগেড এমনই ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ কিংবদন্তি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...