Tuesday, June 16, 2026

উদ্বেগ বাড়িয়ে ইউরোপে করোনায় মৃত্যু বাড়ল ৪০ শতাংশ

Date:

Share post:

উদ্বেগজনক! গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ৪০ শতাংশ মৃত্যু বেড়েছে ইউরোপে। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাক্কায় ইউরোপের দেশগুলোতে মাত্র এক সপ্তাহের ব্যবধানেই ৪০ শতাংশ মৃত্যু বেড়ে গিয়েছে। এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর মুখপাত্র ডক্টর মার্গারেট হ্যারিস বলেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ফ্রান্স, স্পেন, ব্রিটেন, নেদারল্যান্ড ও রাশিয়াতে ব্যাপক হারে বেড়েছে ভাইরাসের সংক্রমণ। মৃত্যুর ঘটনাও এক-তৃতীয়াংশের বেশি বেড়েছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে, এইসব দেশের হাসপাতালগুলির আইসিসিইউ ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করেছে।

ফ্রান্সে গত ছয় মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ প্রাণহানি রেকর্ড করা হয়েছে মঙ্গলবার। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫২৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, গতকাল দেশে নতুন করে ৩৩ হাজার ৪১৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৬ হাজার ৬৪৬ জন বেশি। এখন পর্যন্ত ১১ লক্ষ ৯৯ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৫ হাজার ৫৪১ জন।

এই অবস্থায় করোনার সংক্রমণ প্রতিরোধে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ আরও আটটি শহরে কারফিউ জারি করা হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকছে এই কারফিউ। ইতালিতেও বাড়তে শুরু করেছে মৃত্যুর সংখ্যা। সেদেশে গতকাল ২৪ ঘণ্টায় ২২১ জনের মৃত্যু হয়েছে। রাশিয়াতে এই সংখ্যা ৩২০ এবং অস্ট্রিয়াতে ১ হাজারের বেশি। পরিস্থিতি পর্যালোচনা করে ডক্টর হ্যারিস বলেছেন, গোটা ইউরোপেই গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি। দৈনিক মৃত্যুর সংখ্যা এই সময়ে প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। হাসপাতালগুলিতে উন্নত ব্যবস্থা থাকলেও দ্রুত তা করোনা রোগী দিয়ে ভরে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে তা উদ্বেগজনক জায়গায় পৌঁছতে দেরি হবে না।

 

Related articles

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...